Court Action on Fake News: ভুয়ো খবর! সম্পাদকের জামিন মঞ্জুর করতে সংশোধনী প্রকাশের নির্দেশ বিচারপতির

Court Action on Fake News: তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রকাশ করেছিল এক হিন্দি দৈনিক সংবাদ মাধ্যমের ডিজিটাল সংস্করণ। পরে তা জাল ও মিথ্যা খবর হিসেবে প্রমাণিত হয়। মামলার জেরে মাদ্রাজ হাইকোর্টের তরফে সংশোধনী প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

এরপর এই সংবাদ মাধ্যমের সব সংস্করণে প্রথম পাতায় এবং হোম পেজে সংশোধনী প্রকাশ করে বলা হয়, কোনও সত্যতা যাচাই না করেই, তারা ভুয়ো সংবাদ প্রকাশ করেছে। সংশোধনী প্রকাশের শর্ত হিসেবে সংবাদ মাধ্যমের ডিজিটাল সংবাদ বিভাগের সম্পাদক প্রসূন মিশ্রকে আগাম জামিন মঞ্জুর করে মাদ্রাজ হাইকোর্ট।

ভুয়ো খবর

বিচারপতি এডি জগদীশ চন্দিরা বিষয়টির সত্যতা এবং সংবেদনশীলতা যাচাই না করেই সংবাদ প্রকাশের প্রথাকে অবজ্ঞা করা হয়েছে বলেও মন্তব্য করেন ( Court Action on Fake News)। আদালত বলেন, মিচিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। যার দায়িত্ব বিরাট। একদিকে যেমন পেশাদার নৈতিকাত অবলম্বন করতে হবে অন্যদিকে জনস্বার্থের যত্ন নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত তিরুপুর উত্তর এহং তিরুনিন্দ্রাভুর থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল ওই হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে। অভিযোগ করা হয়, বিহারের অভিবাসী শ্রমিকদের মধ্যে ভয় ও শঙ্কা তৈরি করতেই ভুয়ো খবর প্রকাশ করা হয়েছিল।

ভুয়ো খবর

সেই প্রকাশিত সংবাদে আরও দাবি করা হয়, তামিলনাড়ুতে বিহারি শ্রমিকদের হিন্দি বলার জন্য শাস্তি দেওয়া হয়েছে। অনেক শ্রমিককে হত্যাও করা হয়েছে। থানায় করা অভিযোগে বলা হয়, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

ডিজিটাল সংবাদ বিভাগের সম্পাদক প্রসূন মিশ্র আদালতে হলফনামা দিয়ে বলেন ( Court Action on Fake News), তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি করা কিংবা শ্রত্রুতার কোনও উদ্দেশ্য ওই সংবাদে ছিল না। ভুয়ো সংবাদ প্রকাশের জন্য তিনি তামিলনাড়ুর জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করেন। হলফনামায় তদন্তে সহযোগিতার কথাও বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+