৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ কোন কোন রাজ্যে বাড়ছে! একনজরে তালিকা

করোনা ভারতে আপাতত দানবীয় আস্ফালন দেখাতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই দেশে ১০০০ এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসের জেরে। আর এমন পরিস্থিতিতে শনিবারই বেশ কয়েকটি রাজ্য স্পষ্ট করেছে যে তারা লকডাউনের মেয়াদ বাড়াতে চলেছে । শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যগুলির বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা বহু রাজ্যই জানিয়ে দিয়েছে।

কোন কোন রাজ্য জানিয়েছে লকডাউন নিয়ে?

কোন কোন রাজ্য জানিয়েছে লকডাউন নিয়ে?

শনিবার দেশের একাধিক রাজ্য স্পষ্ট করে দিয়েছে যে ১৫ এপ্রিলের পর থেকে আরও ২ সপ্তাহ লকডাউন বাড়িয়ে দিতে চলেছে সেই রাজ্য প্রশাসন। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্য। বিভিন্ন রাজ্যে ভিন্নধণের লকডাউনের নিয়ম নীতি নির্ধারিত হয়েছে।

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন প্রথন বাড়িয়েছে কোন রাজ্য?

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন প্রথন বাড়িয়েছে কোন রাজ্য?

এর আগে, শুক্রবার ওড়িশা জানিয়ে দেয় যে লকডাউনের মেয়াদ সেই রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে। এরপর শনিবার , রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। তারপর পশ্চিমবঙ্গ সহ একাদিক রাজ্য এক এক করে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেন।

 কোন কোন রাজ্যে মেয়াদ বাড়ানোর কথা রয়েছে?

কোন কোন রাজ্যে মেয়াদ বাড়ানোর কথা রয়েছে?

পশ্চিমবঙ্গ, ওড়িশার মতো রাজ্য ছাড়াও পাঞ্জাব, দিল্লি ও রাজস্থানও লকডাউনের মেয়াদ বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল। এদিকে, এমন পরস্থিতিতে লকডাউন উঠে গেলে দেশে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে মন্ত্রিগোষ্ঠীকে তার রূপরেখা নির্ধারণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই মর্মে সোমবার থেকে মন্ত্রিগোষ্ঠীকে কাজে যোগ দিতেও বলেছেন মোদী।

আর কোন কোন এলাকা চাইছে লকডাউন বাড়াতে?

আর কোন কোন এলাকা চাইছে লকডাউন বাড়াতে?

রাজ্যগুলি ছাড়াও পুদুচেরি ও দিল্লির মতো কেন্দ্রশাসিত অঞ্চলও চেয়েছে লকডাউনের মেয়াদ বাড়াতে। এমন ইচ্ছার কথা কেন্দ্রকে ইতিমধ্যেই জানিয়েছে তারা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দফতর ও মোদীর ঘোষণার দিকে গোটা দেশ তাকিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+