শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২ হাজার ৪৩১ জন, গ্রাফ একনজরে
এদিকে, পুজোর ঢাকে কাঠি পড়তে আর কয়েকদিনের অপেক্ষা। দেশ জুড়ে উৎসব মুখরতা দেখা যাচ্ছে। কলকাতা থেকে কাঁথি সর্বত্রই পুজো মণ্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে গিয়েছে। এমন অবস্থায় দেশে ফের একবার বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৩১ জন। এদিকে, নতুন করে এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘিরে বারবার ভাবাচ্ছে করোনা পরিস্থিতি। পুজোর আগে কার্যত করোনা নিয়ে উদ্বেগ অব্যাবত থাকল।

পরপর দুটি পুজোর মরশুম প্রায় কাটতে চলেছে তবে মহামারী ঘিরে উদ্বেগ কমছে না। উল্লেখ্য, সপ্তাহের শুরুর দিকে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের আশপাশে ঘোরাফেরা করে তা ২০ হাজারের নিচে গ্রাফকে রাখে। তবে সপ্তাহ এগিয়ে যেতেই দেখা যাচ্ছে ফের একবার ২০ হাজার ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। এদিন ২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্য়া। ফলে দুর্গাপুজোর আগে উদ্বেগ কার্যত অব্যাহত থেকে যাচ্ছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২,৪৪,১৯৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩,৩২,০০২৫৮ জন, মোট মৃতের সংখ্যা ৪,৪৯,৮৫৬জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৮,৯৪,৩১২ জন। এদিকে, দেশে সমান গতিতে চলছে ভ্যাকসিনেশনের কাজ। ডিসেম্বরের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যে ভ্যাকসিনেশন ইস্যুতে পৌঁছতে চায় কেন্দ্র। সেই জায়গা থেকে উদ্যোগ এখন তুঙ্গে।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় স্রোতের সময় দৈনিক ৪ লাখের ঘরে পৌঁছে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। সেই জায়গা থেকে বর্তমানে দৈনিক আক্রান্ত ২০ হাজারের আশপাশে । তবে ভ্যাকসিনেশনের পরও বহু জনের শরীরে করোনা দংশন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে, হু এর তরফে বলা হয়েছে যে, করোনা ভ্য়াকসিনেশনের পর আর কোনও মতেই বুস্টার ডোজের প্রয়োজন নেই। এদিকে, একটি নয়া গবেষণায় দাবি করা হয়েছে যে, করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ অতিব প্রয়োজনীয়। এই বুস্টার ডোজে ভ্যাকসিনেশনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরালো হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে ইজরায়েলের এক গবেষণা। সেখানে ৫০০০ স্বাস্থ্য কর্মীকে বুস্টার ডোজের পর থেকে নেমে গিয়েছে করোনা সংক্রমণের হার।এদিে, দেশে গত ২৪ ঘণ্টায় যেমন দেখা গিয়েছে, আক্রান্তের সংখ্যা ২২ হাজারের ঘরে, তেমনই করোনাজয়ীর সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় ২৪,৬০২ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৮,৯৪,৩১২ জন।












Click it and Unblock the Notifications