গত কালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
গত কালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্যপতন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৬৮,০৬৩ জন। গতকাল সংখ্যাটা ছিল প্রায় ১.৮ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ২৭৭ জন। গতকাল সংখ্যাটা ১৫০-র নীচে ছিল। ইতিমধ্যেই গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০০০ পার করে গিয়েছে।

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সাময়িক স্বস্তি। গতকয়েকদিনের লাগাতার করোনা সংক্রমণের বৃদ্ধির গ্রাফ আজ একটু থমকেছে। গত ২৪ ঘণ্টায় দেশে দৈিনক করোনা আক্রান্তের সংখ্যা একটু কমেছে। গতকাল যেখানে ১,৭৯,০০০ ছাড়িয়ে গিয়েছিল করোনা সংক্রমণ সেটা নেমে এসেছে ১,৬৮,০০০-এ। গত কয়েক সপ্তাহের লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধি গ্রাফ সামান্য কমেছে। এতে কিছুটা হলে আশার আলো দেখছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৯,৯৫৯ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮,২১,৪৪৬ জন। কাজেই করোনা সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ কিছুটা থমকেছে পজিটিভ রোগীর সংখ্যাও।
এদিকে আবার ওমিক্রন আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন প্রায় সাড়ে ৪ হাজার ছুঁই ছুঁই। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক। তারপরেই রয়েছে রাজস্থান এবং দিল্লি। দিল্লিতে কিছুটা হলে রাশ টানা গিয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দফায় দফায় রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন করোনা পরিস্থিতি নিয়ে। রাজ্যগুলিকে করোনা বিধি কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে লকডাউনের পথে হাঁটতে রাজি নয় কোনও রাজ্যই। পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে সেলুন, জিম, বিউটি পার্লারে ৫০ শতাংশ নিয়ে ছাড় দেওয়া হয়েছে।
গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। উপসর্গ মৃদু থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন সকলকে আইসোলেশনে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গতকালই করোনা সংক্রমণ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুর ১২টায় রাজ্যের করোনা পরিস্থিতিত নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি।












Click it and Unblock the Notifications