আশা জাগিয়ে কমল দেশের করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন

আশা জাগিয়ে কমল দেশের করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যাতেও পতন

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের ধাক্কায় বিপর্যস্ত দেশ। তবে আশা জাগিয়ে ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গতকাল যেখানে ৪০০০ লোকের মৃত্যু হয়েছে। একদিনে সেই মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৩৮৯০ জন। যদিও গতকাল ইদ থাকায় পরীক্ষা কম হয়েছে। এখনও পর্যন্ত ১৮,০৪,৫৭,৫৭৯ জনের করোনা টিকাকরণ হয়েছে।

আশা জাগিয়ে কমল দেশের করোনার দৈনিক সংক্রমণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,২৬,০৯৮ জন। গতকাল সংখ্যাটা ৩, ৪৩ হাজার ছিল। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যাও বেড়েছে দেশে। করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩,৫৩,২৯৯ জন। গতকাল ৩ লক্ষ ৪৩ হাজার ছিল দৈনিক সুস্থতার সংখ্যা। সেটা অনেকটাই বেড়েছে গত ২৪ ঘণ্টায়। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৪৩,৭২,৯০৭ জন। দেশে করোনা সংক্রমণে এখনও পর্যনত মৃত্যু হয়েছে ২,৬৬,২০৭ জনের।

একাধিক রাজ্যে আক্রান্তের সংখ্যায় এখনও রাশ টানা যাচ্ছে না। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন দেশের এই কঠিন লড়াইয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কেন্দ্র। এই লড়াই ভারত জিতবেই। ইতিমধ্যেই দেশের অক্সিজেন সংকট মোকাবিলায় বাইরে থেকে অক্সিজেন আমদানি করা হচ্ছে। রাজ্য গুলিতেও অক্সিজেন কারখানা তৈরির করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক রাজ্য ফের লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। ছত্তিশগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ। একদিনে মারা গিয়েছেন ১৭২ জন। বাংলাতে করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। ২০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাংলার দুই জেলার অবস্থা সবচেয়ে খারাপ। আগামী ১৮ মে দেশের করোনা বিধ্বস্ত ২০ জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+