করোনার সংক্রমণ খানিক কমলেও স্বস্তি নেই দেশে, সক্রিয়ের সংখ্যা পেরিয়ে গেল ১.২২ লক্ষ

করোনার সংক্রমণ খানিক কমলেও স্বস্তি নেই দেশে, সক্রিয়ে সংখ্যা পেরিয়ে গেল ১.২২ লক্ষ

করোনা সংক্রমণ নাগাড়ে বাড়ছিল দেশে। শুক্রবার গতদিনের তুলনায় খানিকটা কমলেও স্বস্তি মিলছে না। কেননা দেশে করোনা সক্রিয়ের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার পেরিয়ে গিয়েছে। ফের দেশের দৈনিক করোনা সংক্রমণ নিয়মিত ১৮-২০ হাজার করে হয়ে চলেছে। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।

 করোনার সংক্রমণ খানিক কমলেও স্বস্তি নেই দেশে, সক্রিয়ে সংখ্যা পেরিয়ে গেল ১.২২ লক্ষ

ইতিমধ্যেই করোনা সতর্কতা জারি হয়েছে রাজ্যে রাজ্যে। করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। মহারাষ্ট্র, দিল্লি, কেরল ও কর্নাটকে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বাড়ছে বাংলাতেও। সার্বিকভাবে গোটা দেশেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

শুক্রবার দেশের করোনা সংক্রমণ একটু কমে ১৯ হাজারের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। যা গতকালের থেকে সামান্য কম। গতকাল ১৯ হাজারের উপরে ছিল দৈনিক করোনা সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৮৭ হাজার ৩০২ জন।

দেশের করোনা সংক্রমণ সবথেকে বেশি কেরলে। কেরলে সংক্রমণ সাড়ে তিন হাজারের বেশি। রাজধানী সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটকেও। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে নতুন করে। একদিনে দেশে করোনার সক্রিয়ের সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার জন। গতকালের থেকে এদিন ২ হাজার ৮৭৮ জন বেশি হয়েছে সংক্রিয়ের সংখ্যা। একইসঙ্গে দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে গিয়েছে পাঁচ শতাংশের কাছাকাছি।

দেশের পরিবার ও স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জন। করোনা থেকে একদিনে সেরে উঠেছে ১৫ হাজার ৮৯৯ জন। মোট করোনা মুক্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬। দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় অনেকটাই কম করোনা মুক্ত হয়েছেন দেশে। ফলে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫১ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ফের করোনা ভ্যাকসিনের উপর জোর দিয়েছে এই পরিস্থিতিতে। বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এখন পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৫১ লক্ষ ৭৭ হাজার ৯৬২ ডোজ করোনা টিকা প্রদান করা হয়েছে। তার মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৭ লক্ষ ৬২ হাজার ৪৪১ জন মানুষ।

করোনা ভাইরাস সংক্রমণে সবার আগে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে কেরালা। মহারাষ্ট্রে যেখানে মোট সংক্রমণ প্রায় ৮০ লক্ষ, সেখানে কেরালায় মোট সংক্রমণ ৬৬ লক্ষ ৬৩ হাজারের ঊর্ধ্বে। তারপরেই রয়েছে কর্নাটক মোট সংক্রমণ পৌনে ৪০ লক্ষের ঊর্ধ্বে। পশ্চিমবঙ্গে মোট সংক্রমণ ২০ লক্ষ ৪২ হাজারের বেশি। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+