দিল্লির রাজ্যপালের দফতরেও এবার করোনা হানা, আক্রান্ত ১৩

দিল্লির রাজ্যপালের দফতরেও এবার করোনা হানা, আক্রান্ত ১৩

করোনার কোপে এবার দিল্লির রাজ্যপাল অনিল বাইজালের দফতরও। সূত্রের খবর, বর্তমানে সেখানে ১৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। রাজ্যপালের নয়াদিল্লির সিভিল লাইনের কার্যালয় রাজ নিবাস মার্গ থেকে এই সংক্রমণের খবর পাওয়া গেছে বলে খবর।

দিল্লির রাজ্যপালের দফতরেও এবার করোনা হানা, আক্রান্ত ১৩

সংক্রমণের খবর সামনে আসতেই আরও অনেক সরকারি আধিকারিকের লালরসের নমুনা রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ২৮শে মে অনিল বাইজালের দফতরের একজন জুনিয়র আধিকারিকের শরীরে করোনার জীবাণু মেলে। তারপরেই আরও ৪০ জন সন্দেহভাজনের লালারস নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বর্তমানে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে বলে খবর। মৃত ৫২৩।

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ছুঁইছুঁই। বর্তমানে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬। তার মধ্যে মারা গেছেন ৫৫৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৫২৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৮১৭১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+