করোনা ছড়িয়ে যেতে পারে কথাবার্তার মাধ্যমেও! ভয়াবহ তথ্য উঠতে শুরু করেছে গবেষণায়
করোনা ছড়িয়ে যেতে পারে কথাবার্তার মাধ্যমেও! ভয়াবহ তথ্য উঠতে শুরু করেছে গবেষণায়
করোনার সংক্রমণ ছড়াতে পারে কেবলমাত্র কথা বার্তার জেরেও। এমনই তাক লাগানো খবর দিচ্ছে সাম্প্রতিক এক সমীক্ষা। সেখানে দেখা দিয়েছে, শুধুমাত্র ছুঁয়ে দেওয়াই নয়, সামনা সামনি কথাবার্তা থেকেও করোনা ছড়াতে পারে।

কীভাবে ছড়াচ্ছে করোনা
বিজ্ঞানীরা বলছেন , করোনা আক্রান্ত রোগীর কথাবার্তার থেকেও ছড়াতে পারে করোনা। বলা হচ্ছে, কেউ যদি চেঁচিয়ে কথা বলেন, সেই সময় প্রতি মিনিটে ১০০০ টি ড্রপলেট বের হয়য আর সেই ব্য়ক্তি যদি করোনা আক্রান্ত হন, তাহলে তার থেকেই ছড়াতে পারে করোনা।

আট মিনিট গুরুতর
গবেষণা বলছে ভাইরাস সমন্বিত মাইক্রো ড্রপলেট বাতাসে ৮ মিনিট পর্যন্ত থাকতে পারে। যদি সেই এলাকার বাতাস রুদ্ধ থাকে। অর্থাৎ বাতাস চলাচল না করলে এই ভাইরাস সম্বলিত ড্রপলেট ৮ মিনিট পর্যন্ত থাকতে পারে।

ফলে কোন এলাকা এড়িয়ে যেতে হবে?
বিজ্ঞানীরা বলছেন, স্বাভাবিক ড্রপলেট বাতাসে ১০ মিনিট পর্যন্ত বদ্ধ এলাকায় সাসপেন্ড থাকতে পারে। তবে ভাইরাস সম্বলিত ড্রপলেটের ধরণ ঘিরেই সমস্যা। সেক্ষেত্রে কোনও রুদ্ধ জায়গা বা যেখানে বাতাস চলাচল করছে না সেই এলাকা বিপজ্জনক।

হতে পারে পেট খারাপ!
আরও একটি গবেষণা বলছে , পেট খারাপও করোনা সংক্রমণের উপসর্গ হতে পারে। গবেষণার দাবি, শুধু ফুসফুস নয় করোনা পেটের ভিতর গিয়ে অন্ত্রকেও বিকল করে দিতে পারে। ফলে বিপদ এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে আসতে পারে , যদি সতর্কতা অবলম্বন না করা হয়।












Click it and Unblock the Notifications