একদিনে করোনায় মৃত্যু ছাড়াল ২ হাজার, আক্রান্ত বৃদ্ধি ১১ হাজার! সংক্রমণে উদ্বেগ

করোনা সংক্রমণে একদিনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। আক্রান্তের সংখ্যাও একদিনে বেড়েছে ১১ হাজারেরও বেশি। ভারত এখন আমেরিকা, ব্রাজিল রাশিযার পরেই।

করোনা সংক্রমণে একদিনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। আক্রান্তের সংখ্যাও একদিনে বেড়েছে ১১ হাজারেরও বেশি। ভারত এখন আমেরিকা, ব্রাজিল রাশিযার পরেই। আর মৃতের সংখ্যার নিরিখে ভারতের অবস্থান ৮ নম্বরে। ভারতের উপরেই আছে মেক্সিকো সাড়ে ১৭ হাজার। ভারতে মৃত্যু ছাড়িয়েছে প্রায় ১২ হাজার। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা রেকর্ড।

দেশে করোনার পরিসংখ্যান একনজরে

দেশে করোনার পরিসংখ্যান একনজরে

বুধবার করোনা বুলেটিনে জানানো হয়েছে, করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১১ হাজার ৯২১। একদিনেই মৃত্যু হয়েছে দু-হাজার জনের। আর আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের আঁকড়া ছাড়িয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার ১৬১। একদিনে বেড়েছে ১১ হাজার ৯০ জন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১ লক্ষ ৫৪ হাজার ৬৪২। আর করোনা জয় করে সুস্থ হয়ে গিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৫৫২ জন। একদিনে সুস্থ হয়েছেন ৭২২৮।

প্রথম মহারাষ্ট্র, ৮ রাজ্যে বাড়ছে সংক্রমণ

প্রথম মহারাষ্ট্র, ৮ রাজ্যে বাড়ছে সংক্রমণ

উল্লেখ্য, আক্রান্তের হার উদ্বেগজনক আট রাজ্যে। এর মধ্যে সবথেকে শোচনীয় হাল মহারাষ্ট্রের। শুধু মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৪৫। এরপরেই আছে তামিলনাড়ু ৪৮ হাজার ১৯, দিল্লি ৪৪ হাজার ৬৮৮, গুজরাট ২৪ হাজার ৬২৮, উত্তরপ্রদেশ ১৪ হাজার ৫৯৮ ও রাজস্থান ১৩ হাজার ২১৬। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

বাংলার করোনা পরিসংখ্যান

বাংলার করোনা পরিসংখ্যান

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট আক্রান্ত ১১৯০৯। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫৩৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৬০২৮ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৫০.৬১ শতাংশ। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৫।

বিশ্বের নিরিখে ভারতে করোনা

বিশ্বের নিরিখে ভারতে করোনা

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ আক্রান্ত হয়েছেন করোনায়। ভারতের উপরে রয়েছে শুধু আমেরিকা প্রায় ২২ লক্ষ, ব্রাজিল প্রায় ৯ লক্ষ এবং রাশিয়া প্রায় সাড়ে পাঁচ লক্ষ। আর মৃতের পরিসংখ্যানে ভারত অষ্টম স্থানে। ভারতের উপরে রয়েছে যথাক্রমে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+