৪০ হাজারের কাছাকাছি দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা , বাড়ল সুস্থতার সংখ্যাও

৪০ হাজারের কাছাকাছি দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা,বাড়ল সুস্থতার সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়ল। আক্রান্ত হয়েছেন ৩৭,৩৭৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ৩৩ হাজারের কিছু উপরে। তবে আশার কথা সুস্থতার সংখ্যাও অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১২৪ জন। গতকাল মারা গিয়েছেন ১২৩ জন। খুব বেশি মৃত্যু হয়নি। দৈনিক পজিটিভিটির হার বেড়ে হয়েছে ৩.২৪ শতাংশ।

বাড়ল সুস্থতার সংখ্যাও

করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৭১,৮৩০। মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৩.৪৩,০৬,৪১৪ জন। তবে তুলনামূলক ভাবে মৃত্যুর হার কমেছে দেশে। করোনা সংক্রমণ ব্যপক হারে বেড়ে চলায় একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজ্যগুলি। এদিকে গতকাল থেকে দেশে ১৫ বছর থেকে করোনা টিকাকরণ শুরু হয়েছে। স্কুলে স্কুলে গিয়ে চলছে করোনা টিকাকরণ। প্রথম দিনেই গোটা দেশে ৩৯ হাজার করোনা টিকাকরণ হয়েছে।

এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও েবড়ে চলেছে দেশে। ১৯০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৮৯২ জন। অর্থাৎ আর কয়েক ঘণ্টার মধ্যে সেটা ১৯০০-তে পৌঁেছ যাবে। ওমিক্রন সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৬৮ জন। তারপরেই রয়েছে দিল্লি। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮২। তৃতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫। অর্থাৎ প্রায় ২০০ ছুঁই ছুঁই। তারপরেই রয়েছে রাজস্থান, তামিলনাড়ু এবং গুজরাতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পার করে গিয়েছে। দেশের প্রায় ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ।

একের পর এক রাজনৈতিক নেতা, তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উপসর্গ মৃদু থাকায় তিিন বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। এদিকে আবার বাংলার ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ মৃদু থাকায় তিনি বাড়িতেই রয়েছেন। বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। গতকাল একের পর এক বলিউড তারকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গতকাল করোনা আক্রান্ত হয়েছেন জন আব্রাহাম এবং তাঁর স্ত্রী সেই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন জিতেন্দ্র কন্যা একতা কাপুরও। সকলেই বাড়িতে রয়েছেন হোম আইসোেলশনে। প্রসঙ্গত উল্লেখ্য ওমিক্রন সংক্রমণ দ্রুত ছড়ালেও উপসর্গ মদু থাকায় তার হাসপাতালে ভর্তির সংখ্যা কমছে অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+