দৈনিক করোনা আক্রান্তের তুলনায় করোনাজয়াীর সংখ্যা বেশি, কমছে সংক্রমণ
দেশে করোনা সংক্রমণের প্রকোপ কমেছে। দৈনিক সংক্রমণ নেমেছে ৫০ হাজারের নিচে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান।
দেশে করোনা সংক্রমণের প্রকোপ কমেছে। দৈনিক সংক্রমণ নেমেছে ৫০ হাজারের নিচে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশে দৈনিক আক্রান্তের থেকে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেশি। আর মৃতের সংখ্যাও কমেছে আগের তুলনায়। নভেম্বরের প্রথম দিনেই করোনায় স্বস্তির খবর মিলেছে।

বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৯৬৪। আগের দিনের থেকে এই পরিসংখ্যান সামান্য কম। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ লক্ষ ৮৪ হাজার ৮৩ জন। দেশে মৃতের সংখ্যাও সামান্য কমেছে। মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এই সংখ্যাটাও গত দিনের তুলনায় কম। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২২ হাজার ১১১ জন।
পরিসংখ্যান বলছে, দেশে একদিনে সুস্থ হয়েছে ৫৯ হাজার মানুষ। এই সংখ্যা আক্রান্তের তুলনায় বেশ খানিকটা বেশি। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯১ হাজার ৫১৩ জন। ফলে সক্রিয় রোগীরা সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ৪৫৮।












Click it and Unblock the Notifications