করোনা সঙ্কটে বড় ধাক্কা টেলিকম সেক্টরে! শুধুমাত্র মে মাসেই ৫৬ লক্ষ গ্রাহক হারাল একাধিক সংস্থা
করোনা সঙ্কটে বড় ধাক্কা টেলিকম সেক্টরে! শুধুমাত্র মে মাসেই ৫৬ লক্ষ গ্রাহক হারাল একাধিক সংস্থা
করোনা ধাক্কায় যখন জেরবার দেশীয় অর্থনীতি তখন লক্ষ লক্ষ গ্রাহক হারিয়ে বেকায়দায় একাধিক টেলিকম সংস্থা। সম্প্রতি এই বিষয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের সাম্প্রতিক রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র মে মাসেই দেশজুড়ে প্রায় ৫৬ লক্ষের বেশি গ্রাহক হারালো একাধিক টেলিকম সংস্থা।

সূত্রের খবর, লকডাউনের ইন্টারনেট সাধারণ মানুষের নির্ভর জীবনযাত্রার মাঝেই শুধুমাত্র মে মাসে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড প্রত্যেকেই ৪৭.৪২ লক্ষ করে গ্রাহক হারিয়েছে। ওয়্যারলেস টেলিকম সংযোগের ক্ষেত্রে এপ্রিলে গোটা দেশে যেখানে ১১৪.৯৫ কোটি গ্রাহক ছিল একাধিক টেলিকম সংস্থার তা মে মাসে নেমে দাঁড়ায় ১১৪.৩৯ কোটিতে।
এদিকে করোনা সঙ্কটেও তরতর করে বেড়ে চলেছে জিও-র ব্যবসা। এয়ারটেল ভোডাফোনের ব্যবসায়িক মন্জদার মাঝেও মে মাসে ৩৭ লক্ষের বেশি গ্রাহকে নিজেদের ঘরে টেনেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বর্তমানে গোটা দেশে তাদের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯.২৭ কোটি। এদিকে এই সময় দু-লক্ষেরও বেশি নতুন গ্রাহক টেনেছে বিএসএনএলও। পাশাপাশি ট্রাইয়ের রিপোর্টে দেখা যাচ্ছে গোটা দেশে শুধু মাত্র মে মাসে ২৯.৮ লক্, গ্রাহক নিজের বর্তমান নেটওয়ার্ক পরিবর্তন করতে চেয়ে মোবাইল নম্বর পোর্টেবিলিটির জন্য আবেদন করেছেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications