অরুণাচলে চিনের গ্রাম! ফের কংগ্রেসের নিশানায় মোদী সরকার
অরুণাচলে চিনের গ্রাম! ফের কংগ্রেসের নিশানায় মোদী সরকার
সত্যিই কি অরুণাচল প্রদেশে বিতর্কিত জমিতে গ্রাম বসিয়ে ফেলেছে বেজিং। এই খবর কতটা সত্যি এই নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল। একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন অরুণাচল প্রদেশের কোনও জমিতে চিন কোনও নির্মাণ করেনি। চিনা গ্রামের কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন অরুণাচল প্রদেশের সীমান্তে কোনও রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করবে না ভারত। তারপরেই কংগ্রেসের মুখ পাত্র রণদীপ সুরজেওয়ালা জানতে চেয়েছেন ঠিক কী হচ্ছে অরুণাচল প্রদেশ সীমান্তে তা স্পষ্ট করুক বিদেশমন্ত্রক।

অরুণাচল সীমান্তে চিনা গ্রাম
লাদাখ সংকট এখনও কাটেনি। তার মাঝেই অরুণাচল প্রদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন দাবি করেছে অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে আস্ত একটা গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। ১০০টি বাড়ি তৈরি করে ফেলেছে তারা। এই নিয়ে পেন্টাগন সতর্ক করেছিল ভারতকে। খবর পেয়েই নড়ে চড়ে বসে মোদী সরকার। গত বছর থেকেই লাদাখ সীমান্তের পাশাপাশি অরুণাচল প্রদেশেও কড়া নজর দিয়েছে বেজিং। গত বছর অরুণাচল প্রদেশ থেকে ৫ ভারতীয়কে অপহরণ করেছিল চিনা ফৌজ। দীর্ঘ আলোচনার পর তাদের মুক্ত করা হয়।

পেন্টাগনের সঙ্গে আলোচনা
পেন্টাগনের সঙ্গে গতকালই আলোচনা করে তথ্য সংগ্রহ করেছে বিদেশমন্ত্রক। পেন্টাগনই প্রথম জানিয়েছিল যে অরুণাচল সীমান্তের বিতর্কিত জমিতে আস্ত একটা গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করেছিল ভারতের সার্বভৌমত্বে কোনও রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ভারতের মাটিতে কোনওরকম বেআইনি নির্মাণ হতে দেওয়া হবে না বলেও দাবি করেছিলেন তিনি।

কংগ্রেসের নিশানা
বিদেশমন্ত্রকের মুখপাত্রের এইমন্তব্যের পরেই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানতে চেয়েছেন কীভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অরুণাচল প্রদেশে ঠিক কি হয়েছে তা জানতে চেয়েছে কংগ্রেস। এই নিযে মোদী সরকারের বিদেশমন্ত্রক স্পষ্ট একটা ধারনা দেশবাসীকে দিক বলে দাবি করেছেন বিপিন রাওয়াত।

কিরেন রিজিজুর দাবি
এদিকে গতকালই বিদেশমন্ত্রকের মুখপাত্রের মন্তব্যের পরেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন অরুণাচল প্রদেশের এক ইঞ্চি জমিতে চিন পা রাখতে পারেনি। একেবারেই ভুয়ো খবর দিচ্ছেন সংবাদ মাধ্যমগুলি। চিন কোনওরকম গ্রাম তৈরি করেনি সেখানে। এই ধরনের ভুয়ো খবর ছড়ানো অপরাধ বলে পাল্টা নিশানা করেছেন সংবাদ মাধ্যমগুলিতে। অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে চিন কোনও কিছু করতে পারেনি বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications