ফাঁপড়ে কংগ্রেস! দিল্লিতে জরুরি বৈঠকে মহারাষ্ট্রে নেতাদের ডাক

মহারাষ্ট্র নিয়ে ফাঁপড়ে পড়ে গিয়েছে কংগ্রেস। এদিন সকালে সরকার গঠনে শিবসেনাকে সমর্থনের প্রশ্নে দিল্লিতে কংগ্রেসের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হবে।

মহারাষ্ট্র নিয়ে ফাঁপড়ে পড়ে গিয়েছে কংগ্রেস। এদিন সকালে সরকার গঠনে শিবসেনাকে সমর্থনের প্রশ্নে দিল্লিতে কংগ্রেসের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের ডেকে পাঠানো হবে। এদিন বিকেল ৪ টে নাগাদ দিল্লিতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে দিল্লিতে

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, এদিন বিকেল চারটে নাগাদ মহারাষ্ট্রের সিনিয়র কংগ্রেস নেতাদের দিল্লিতে ডাকা হয়েছে।

এনসিপিতেও আলোচনা

এনসিপিতেও আলোচনা

শারদ পাওয়ারের এনসিপির সিনিয়র নেতারা মুম্বইয়ে মিলিত হয়েছিলেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য। এনসিপি নেতা নবাব মালিক বলেছেন, তাঁরা কংগ্রেসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। কেননা একইসঙ্গে তারা লড়াই করেছেন। তাই যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন একসঙ্গেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নবাব মালিক বলেছেন, কংগ্রেস বিধায়করা সরকার গঠনে শিবসেনাকে সমর্থনের পক্ষে। একইসঙ্গে তিনি বলেছেন, এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসই।

কংগ্রেস বিধায়করা শিবসেনাকে সমর্থনের পক্ষে

কংগ্রেস বিধায়করা শিবসেনাকে সমর্থনের পক্ষে

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কংগ্রেস নেতা বলেছেন, নব নির্বাচিত কংগ্রেস বিধায়ক যাঁদের জয়পুর নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের প্রায় সবাই সরকার গঠনে অংশ নিতে চায়। তবে কংগ্রেস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সরকার গঠনে অংশ নেওয়ার বিপক্ষে। তারা শিবসেনা সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে চায়।

 'মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন চায় না কংগ্রেস'

'মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন চায় না কংগ্রেস'

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন জানিয়েছেন, কংগ্রেস মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+