একের পর এক প্রতারণা, দেশকে আর্থিক জরুরি অবস্থার দিকে ঠেলে দিয়েছে মোদী সরকার, আক্রমণ কংগ্রেসের

একের পর এক প্রতারণা, দেশকে আর্থিক জরুরি অবস্থার দিকে ঠেলে দিয়েছে মোদী সরকার, আক্রমণ কংগ্রেসের

দেশের আর্থিক পরিস্থিতিকে তলানিতে নিয়ে গিয়েছেন মোদী সরকার। দেশবাসীর সঙ্গে একের পর এক প্রতারণা করেছেন। দেশকে আর্থিক জরুরি অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে টুইটে আক্রমণ শানালের কংগ্রেসের মুখ পাত্র রণদীপ সুরজেওয়ালা।

দেশের অর্থনীতি বিপন্ন

দেশের অর্থনীতি বিপন্ন

দেশের অর্থনীতি কালো মেঘে ঢেকে গিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রায় বন্ধ হওয়ার মুখে। কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন মোদী সরকার। ফের টুইটে আক্রমণ শানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

দেশবাসীর সঙ্গে প্রতারণা

দেশবাসীর সঙ্গে প্রতারণা

দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে মোদী সরকার। গত ৬ বছর ধরে একের পর এক প্রতারণা করে চলেছে তারা। তার জের এখন ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। নিজেদের কাজকে ভগবানের কাজ বলে চালাচ্ছে মোদী সরকার। এমনই টুইটে লিখেছেন রণদীপ সুরজেওয়ালা।

ঈশ্বরের কর্ম

ঈশ্বরের কর্ম

জিএসটি আদায় থেকে শুরু করে জিডিপি বৃদ্ধি সবকিছু তলানিতে এসে ঠেকেছে। এটা পুরোটাই ঈশ্বরের কাজ বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে পাল্টা সীতারামনকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আক্রমণ

পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আক্রমণ

এর আগে পিএম কেয়ার্স ফান্ডের টাকা নিয়েও মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। পিএম কেয়ার্স ফান্ডে মাত্র ৬ দিনে ৩,০৭৯ কোটি টাকা জমা পড়েছে। কারা এই টাকা দিয়েছেন তাঁদের নাম জানানোর দাবি জানিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+