Congress candidate list: অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, বাংলার কোনও আসন আছে কি? জেনে নিন
এবারের লোকসভা ভোটটা যেন একটু অন্য রকম। কোনও রাজনৈতিক দলই একেবারে প্রার্থী তালিকা ঘোষণা করছে না। কংগ্রেস অষ্টম প্রার্থী তালিকা ঘোষণা করল। সকলেই মেপে মেপে পা ফেলছে। পাঁচ রাজ্যের ১৪ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।
ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা, উত্তর প্রদেশের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তারমধ্যে ঝাড়খণ্ডের তিনটি আসন। মধ্য প্রদেশের তিনটি আসন,তেলেঙ্গানার চারটি আসন এবং উত্তর প্রদেশের চারটি আসনের প্রার্থীদের নাম রয়েছে। কয়েক ঘণ্টা আগেই বিজেপি দুটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

ঝাড়খণ্ডের যে তিনটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে খুন্তি, লোহারডাগা, হাজারিবাগ। খুন্তি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কালীচরণ মুন্ডাকে। লোহারডাগা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুখদেও ভগত এবং হাজারিবাগ কেন্দ্রে প্রার্থী হয়েছেন জয় প্রকাশভাই প্যােটল।
মধ্যপ্রদেশের গুনা, দোমহ, বিদিশা এই তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গুনা কেন্দ্রের প্রার্থী হয়েছে রাও যাদবেন্দ্র সিং। দোমহ কেন্দ্রের প্রার্থী তরবার সিং লোধি এবং বিদিশা কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রতাপ ভানু শর্মা। তেলেঙ্গানার চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েেছ। আদিলাবাদ, নিজামাবাদ, মেডক, ভনগির। আদিলাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডঃ সুগনা কুমারী, নিজামাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃপ্তি জীবন রেড্ডি, মেডক কেন্দ্রে নীলম মধু এবং ভনগিড় কেন্দ্র চামলা কিরণ কুমার রেড্ডি।
উত্তর প্রদেশের যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে গাজিয়াবাদ, বুলন্দশহর, সীতাপুর,মহারাজহঞ্জ। গাজিয়াবাদ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে ডলি শর্মাকে। বুলন্দশহর কেন্দ্রে প্রার্থী হয়েছেন শিবরাম বাল্মিকী, সীতাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন নকুল দুবে এবং মহারাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী হয়েছেন বীরেন্দ্র চৌধুরী।












Click it and Unblock the Notifications