মোদীকে চ্যালেঞ্জ ছুড়তে রাহুল হলেন শিবভক্ত-রামভক্তও! ২০১৮-য় নয়া রূপে সোনিয়া-তনয়

বিজেপির মোকাবিলায় কি রাহুল গান্ধী ধর্মকেই হাতিয়ার করলেন? সম্প্রতি রাহুলের ভূমিকায় বহুচর্চিত বিষয় হল ধার্মিক রাহুল। এই ২০১৮ সাল পেল এক নতুন রাহুল গান্ধীকে।

বিজেপির মোকাবিলায় কি রাহুল গান্ধী ধর্মকেই হাতিয়ার করলেন? সম্প্রতি রাহুলের ভূমিকায় বহুচর্চিত বিষয় হল ধার্মিক রাহুল। এই ২০১৮ সাল এক নতুন রাহুল গান্ধীকে সামনে এনে দিয়েছে। যেখানে বিজেপিকে রুখতে তিনি সেকুলার হতেও দ্বিধা করেনি। মোদী অস্ত্রেই তিনি মোদী-বধের রণনীতি তৈরি করেছেন।

ভোটের আগে মন্দিরে পুজো

ভোটের আগে মন্দিরে পুজো

রাহুল গান্ধী বিজেপির মোকাবিলায় গুজরাট নির্বাচন থেকেই মন্দিরে পুজো দেওয়ার রীতি চালু করেছিলেন। তা হালে মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ পাঁচ রাজ্যের নির্বাচনেই করে দেখিয়েছেন। আঁকড়ে ধরেছেন নরম হিন্দুত্ববাদকে। বিজেপির উগ্র হিন্দুত্ববাদের মোকাবিলায় রাহুলের তুরুপের তাস হয়েছে নরম হিন্দুত্ববাদ।

রাহুলের পথে ‘সেকুলার’ কংগ্রেস

রাহুলের পথে ‘সেকুলার’ কংগ্রেস

রাহুল একা নন, বিজেপিকে থামাতে হিন্দুত্ববাদের সমর্থক হয়ে উঠেছে কংগ্রেস। ভোটারদের মন জয়ে ধর্মীয় অনুশাসন মেনে পুজো দিয়েছেন মন্দিরে মন্দিরে। কেউ মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, কেউ গোশালা বানিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ রামায়ণে বর্ণিত রাম-সীতার বনবাসে যাওয়ার পথ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজেপির চেয়ে বেশি হিন্দু

বিজেপির চেয়ে বেশি হিন্দু

রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, কংগ্রেস বিজেপির চেয়ে বেশি হিন্দু হয়ে উঠেছে। বিজেপিও কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি তাঁদের এই ভোলবদলে। আর কংগ্রেস এই রণনীতিকে ব্যাখ্যা করেছেন নরম হিন্দুত্বের মোড়কে। মন্দিরেও গিয়েছে, তাল মিলিয়ে মসজিদেও গিয়েছে। মোট কথা, ধর্মকে তাঁরা আঁকড়ে নিয়েই বিজেপির মোকাবিলা করেছে রাহুল ব্রিগেড।

রাহুলের ব্রাহ্মণ পরিচয়

রাহুলের ব্রাহ্মণ পরিচয়

শুধু মন্দিরে যাওয়া বা পুজো দেওয়াই নয়। বিজেপিকে হারাতে রাহুল গান্ধী নিজের ব্রাহ্মণ পরিচয় সামনে এনেছেন। তিনি প্রকাশ করে দিয়েছেন তাঁর গোত্র। নিজেকে কাশ্মীরি ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসও বিভিন্ন পোস্টারে রাহুলের ব্রাহ্মণ পরিচয় সামনে এনেছে। রাহুলকে শিবভক্ত হিসেবে তুলে ধরা হয়েছে।

রাহুলের কৈলাস যাত্রা

রাহুলের কৈলাস যাত্রা

গত ২৬ এপ্রিল রাহুলের বিমানটি মাঝ আকাশে যান্ত্রিক বিভ্রাটে পড়ে। কর্ণাটক থেকে দিল্লিতে ফরারা সময় রাহুলের বিমান আশঙ্কাজনকভাবে হেলে পড়ে। এবং তা দ্রুত নিচের দিকে নামতে থাকে। তবে পাইলটের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পায় বিমানটি। এরপরই রাহুল ঘোষণা করেন তাঁর কৈলাস যাত্রার কথা।

কৈলাস-মানস সরোবরে রাহুল

কৈলাস-মানস সরোবরে রাহুল

২৯ এপ্রিল তিনি ঘোষণা করেছিলেন কৈলাস যাত্রার কথা। তারপর ২১ আগস্ট তিনি কৈলাসে তীর্থে যাত্রা শুরু করেন। যান মানস সরোবরে। কৈলাসে তিনি পুষ্পাঞ্জলি দেন শিবের চরমে। কৈলাস ও মানস সরোবর যাত্রা করে ফেরার পরই তিনি গিয়েছিলেন তাঁর নিজস্ব নির্বাচনী ক্ষেত্র আমেথিতে। সেখানে কংগ্রেস সমর্থকরা তাঁকে নিয়ে ‘হর হর মহাদেব' স্লোগান তোলেন। শিবভক্ত পোস্টার পড়ে আমেথিতে।

শিবভক্ত রাহুল রামভক্তও

শিবভক্ত রাহুল রামভক্তও

কৈলাস থেকে ফেরার পর তাঁকে শিবভক্ত হিসেবে তুলে ধরার প্রয়াস শুরু হয়ে যায় কংগ্রেস-কর্মীদের মধ্যে। ভোপালে কর্মী-সমাবেশে শিবভক্ত রাহুলের পোস্টারে ছেয়ে যায়। ২৭ সেপ্টেম্বর তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচারের আগে চিত্রকূট শহরে কামতানাথ মন্দিরের বিখ্যাত রাম দরবার দর্শন করে আসেন। শিবভক্ত রাহুলের নতুন পরিচয় হয় রামভক্ত। উল্লেখ্য, বনবাসে এখানই ১২ বছর কাটিয়েছিলেন রামচন্দ্র।

রাম বন গমন পথ

রাম বন গমন পথ

এই প্রচার সভাতেই প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেন, রাম-সীতা যে পথে বনবাসে গিয়েছিলেন, সেই পথ চিহ্নিত করে নতুন করে তৈরি করে দেওয়া হবে। রামায়ণে বর্ণিতি এই পথ যাবে চিত্রকূট শহর হয়ে। এছাড়া কমলনাথ গোশালা তৈরির প্রতিশ্রুতি দেন গরুদের নিরাপত্তার জন্য।

মন্দিরে পুজো

মন্দিরে পুজো

২০১৭-র শেষে গুজরাট বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন রাহুল গান্ধী মন্দিরমুখী রাজনীতি শুরু করেন। তিনি দ্বারকাদিশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন। তারপর একে একে মেঘমায়া, আম্বাজি, অক্ষয়ধাম মন্দিরে পুজো দেন। রাহুল নিজেকে তখনই শিবভক্ত ও সততায় বিশ্বাসী বলে দাবি করেন।

কর্ণাটকে প্রচার শুরু মন্দিরে

কর্ণাটকে প্রচার শুরু মন্দিরে

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিয়ে চিকমাঙ্গালুর জেলার শ্রীনগরী সারদাম্বা মন্দিরে পুজো দেন রাহুল গান্ধী। শঙ্করাচার্য ভারতী তীর্থ স্বামীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। রাহুল এ প্রসঙ্গে বলেন জন-আশীর্বাদ যাত্রা উপলক্ষে তিনি চিকমাঙ্গালুরের মন্দিরে যান। তিনি হাসানের জনসভাতেও বক্তব্য রাখেন তার পাশাপাশি।

মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে

রাহুল গান্ধী মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচার শুরু করেন মন্দিরে পুজো দিয়ে। তিনি কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সঙ্গে নিয়ে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। সেখান থেকেই সূচনা করেন নির্বাচনী প্রচারের। এর আগে এই মন্দিরে পুজো দিয়ে সাফল্য পেয়েছিলেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধীও। সেই ধারা বজায় রাখেন রাহুলও।

রাজস্থানে রাহুল গান্ধী

রাজস্থানের পুষ্করে ব্রহ্ম মন্দিরে পুজো দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে নিজের নাম-জাত-গোত্র জানিয়ে দিলেন তিনি। বিজেপি বহুদিন ধরেই রাহুলের গোত্র ও জাত নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এবার বোধহয় সেই তর্ক কিছুটা থামবে।

ব্রহ্ম মন্দিরে পুজো দেওয়ার সময় পুরোহিত জিজ্ঞাসা করায় রাহুল জানিয়েছেন, তাঁর গোত্র দত্তাত্রেয় ও তিনি কউল ব্রাহ্মণ। পুজোর সময় রাহুল গান্ধী পরিবারের পূর্বপুরুষদের স্মরণ করেন, তাদের সম্পর্কে নানা তথ্য দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+