Lok Sabha Election Results 2024: 'বিজেপির নৈতিক হার হয়েছে', সাংবাদিক বৈঠকে দাবি কংগ্রেস সভাপতি খাড়গের
২০২৪-র লোকসভা ভোটে অপ্রত্যাশিত ফলাফল করেছে ইন্ডিয়া জোট। এই ফলাফলকে বিজেপির নৈতিক হার বলে সাংবাদিক বৈঠকে দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন দেশের গরিব মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা মোদীকে চান না।
ইসবার চারশো পার দাবি করেছিল বিজেপি। কিন্তু বাস্তবে ৩০০ আসনও বিজেপি পেরোতকে পারবে কিনা সন্দেহ। ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভাবে ভাল ফলাফল করেছে। ভোটের আগেই কংগ্রেস সভাপতি দাবি করেছিলেন ২৯৫ আসন পাবে ইন্ডিয়া জোট। ২৯৫ না েপলেও এনডিএ জোটের ঘাড়ে শ্বাস ফেলবে ইন্ডিয়া জোট। সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন এই ফলাফলে স্পষ্ট যে জনতা আর মোদীজিকে চাইছেন

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন ভোটের আগে নানা ভাবে হেনস্থা করা হয়েছে বিরোধীদের। কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। একের পর এক অবিজেপি দলের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে।
মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন যেভাবে বিরোধীদের সবরকম ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে। এমনকী কংগ্রেসের ইস্তেহার নিয়েও আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। তার উত্তর দেশের জনতা দিয়েছে বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের সংবিধানকে বাঁচিয়েছেন জনতা। এটা মজদুর, কৃষক শ্রমজীবী মানুষের জয়। তারাই মোদীকে প্রত্যাখ্যান করে দেশের সংবিধানকে রক্ষা করেছেন। মল্লিকার্জুন খাড়়গে কংগ্রসের এই জয়ের রাহুল গান্ধীর পর পর দুটি যাত্রাকেও অনেকাংশ দায়ী বলে জানিয়েছেন। ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার কারণে গোটা দেশে কংগ্রেস এতোটা ভাল ফল করেছে বলে দাবি করেছেন তিনি।
গত লোকসভা নির্বাচনে যেখানে ২৯ আসন পেয়েছিল কংগ্রেস। সেখানে এবারে প্রায় ১০০ কাছাকাছি পৌঁছে গিয়েছে কংগ্রেস। তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশে অবাক করার মতো খারাপ ফল করেছে বিজেপি। এমনমকী অযোধ্যাতেও অত্যন্ত খারাপ ফল করেছে বিেজপি। অমেঠি কেন্দ্রে পরাজিকত হয়েছেন বিজেপি প্রার্খী স্মৃতি ইরানি। ফের অমেঠি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। উত্তর প্রদেশে ভাল ফল করেছে সমাজবাদী পার্টি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications