Manipur violence: মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার! ভালো চোখে দেখছে না কংগ্রেস

Manipur violence: মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার। কার্যক উদ্বেগের সুর শোনা গেল ভারকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির গলায়। ভারতে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এমনটাই বলেছেন তিনি।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এই অবস্থায় ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে আমেরিকা। তবে মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যকে ভাল চোখে দেখেননি কগ্রেস নেতা মনীশ তিওয়ারি। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা কেন নাক গলাবে, তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এমন মন্তব্য কাম্য নয় বলেই মনে করেছেন তিনি।

Eric Garcetti and Manish Tewari

মনিপুরের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, এতে কোনও কূটনৈতিক উদ্বেগের কারণ নেই, বরং মানবাধিকার নিয়ে উদ্বেগের কারণ আছে।

তাঁর দাবি, একজন শিশু বা কোনও ব্যক্তির যখন মৃত্যু হয়, তখন তা নিয়ে চিন্তা করতে ভারতীয় হওয়ার প্রয়োজন পড়ে না। শান্তি যে কতটা জরুরি, সে কথাও উল্লেখ করেন তিনি। এরিক গারসেটি বলেন, উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে অনেক উন্নয়ন হয়েছে। প্রয়োজনে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূতের দাবি, যদি শান্তি বজায় থাকে তাহলে অনেক ক্ষেত্রে সহয়োগিতার পথে হাঁটা যায়। আরও অনেক বেশি বিনিয়োগও আসতে পারে ভারতে। তাই এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় হলেও আমেরিকা যে কতটা উদ্বিগ্ন সে কথাই প্রকাশ করেছেন তিনি।

আমেরিকার এই উদ্বেগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। মনীশ তিওয়ারি বলেছেন, আমি আমার চার দশকের রাজনৈতিক জীবনে কখনও দেখিনি কোনও মার্কিন রাষ্ট্রদূত ভারতের অন্তর্বর্তী বিষয় নিয়ে এভাবে কথা বলছে। একটি টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ছিল আরও আগে মনিপুরে যাওয়া, সেখানকার মানুষের সঙ্গে কথা বলা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে থাকা দরকার ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, ভারত অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু কখনও এভাবে কারও মন্তব্য শোনেনি। লোকসভাতেও কংগ্রেস এই প্রসঙ্গে উত্থাপন করবে বলে জানিয়েছেন তিনি। মনীশ তিওয়ারি মনে করিয়ে দিয়েছেন কীভাবে আমেরিকায় বন্দুকবাজরা হামলা চালা, কীভাবে বর্ণবিদ্বেষ চলে মার্কিন মুলুকে। কিন্তু ভারত কখনও সে সব ক্ষেত্রে আমেরিকাকে জ্ঞান দিতে যায় না বলেও উল্লেখ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+