Mamata Banerjee: ভুল পলিসির জন্য হার কংগ্রেসের, আসন রফার পক্ষে ফের মত প্রকাশ মমতার
বিজেপির জয় নয়। কংগ্রেস হেরে গিয়েছে তিন রাজ্যে। ভুল পলিসির জন্য এই হার কংগ্রেসের। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আমরা বারবার বলেছিলাম আসন ভাগাভাগি করো। তাহলে এই সমস্যা থাকত না। সেজন্য হেরেছে। ৭০ আসনে বিজেপি জিতে গিয়েছে। তার মানে এটা ভোট কাটাকাটি, নয় ফাটাফাটি। ভুল পলিসির জন্য। শুধু ক্যাম্পেইন করলে হয় না, বিজ্ঞাপন দিলে হয় না। আদর্শের সঙ্গে স্ট্র্যাটেজি দরকার। তার জন্য ফিল্ডে কাজ করতে হবে।"

বিজেপি সম্পর্কেও কটাক্ষ করেছেন মমতা। তাঁর কথায়, "উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত। সব এজেন্সি ওদের হয়ে কাজ করে। তাতেই লাড্ডু বিলোচ্ছে। দিল্লির লাড্ডু কী হবে? আমি এখনও মনে করি সিট শেয়ার করলে বিজেপি জিতবে না।"
তাঁর আরও কটাক্ষ, "টাকা নিয়ে বিদেশ পালাচ্ছে। আর ফোন করে বলছে, কাল ইডি পাঠাবো। কাল যেই ফল বেরিয়েছে, আজ ২৬ জনের একটা উত্তর ২৪ পরগনার দিকে গিয়েছে। ইলেকশন কোথায় হল? এটা তো এজেন্সি পলিউশন। আমার শুভেচ্ছা থাকবে। কিন্তু গণতন্ত্র দূষিত হল।"
শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন, এবার সাঁড়াশি আক্রমণ হবে। তাই নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "তারা না কী সাঁড়াশি অভিযান করবে। ধ্যারস অভিযান করবে। হাউস বন্ধ করা যাবে না। সেটা চালু রেখে কাজ কর।" মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, "যে পকেটমার, সে আগে পকেটমার পকেটমার করে লাফায়।"
"আমি নয় অশিক্ষিত, দেখতে খারাপ। আমার সঙ্গে আলোচনা নাই করলেন, স্পিকারের সঙ্গে করতেন।" এমন কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "আমি নাকি ওদের কাছে চোর। ভেরি গুড। আমি মানুষের ভরি, মানুষের সকাল হয়ে থাকতে চাই।"
বিজেপির তরফ থেকে লাড্ডু বিতরণ করা হয়েছে এদিন। মুখ্যমন্ত্রী বলেন, এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। এটা তারা বলে দিয়েছে। ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। তাঁর কটাক্ষ," বলছে ২৫ টা সিট পাব। আগে পাঁচটা পাও।'












Click it and Unblock the Notifications