কংগ্রেসকে আক্রমণ নিয়ে মোদীকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসকে আক্রমণ নিয়ে মোদীকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

করোনা ছড়িয়ে পড়া নিয়ে পরিযায়ী শ্রমিকদের বিরোধীদের সাহায্য করাকে নিশানা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। কংগ্রেসকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এমন আক্রমণ নিয়ে তাঁকে পাল্টা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।

কংগ্রেসকে আক্রমণ নিয়ে মোদীকে এক হাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন , 'এরা এমন লোক ছিল যাদের প্রধানমন্ত্রী মানুষ বলেই মনে করেননি। তাঁদের পাশে দাঁড়ানোর বদলে তাদের সঙ্গ ত্যাগ করেছিলেন। তাদের বাড়ি ফেরার উপায় ছিল না। তারা পায়ে হেঁটে ফিরছিলেন। তিনি কি চান যে কেউ তাদের সাহায্য না করুক? মোদীজি কী চেয়েছিলেন? তিনি কি চান?'

প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেছেন, 'তিনি যে বড় সমাবেশগুলি করেছিলেন সেগুলো তাহলে কী ছিল? ২০২১ সালের এপ্রিলে, পশ্চিমবঙ্গের আসানসোলে একটি বিধানসভা নির্বাচনের সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, 'আমি একটি বিশাল জনসমাগম দেখে উচ্ছ্বসিত। ম্যায় জাহান দেখা সাক্তা হুঁ, মুঝে লগ হি লোগ দেখাতে হ্যায়' অর্থাৎ আমি যতদূর পর্যন্ত মানুষকে দেখতে পাচ্ছি ততদূর শুধু মানুষকেই দেখতে পাচ্ছি। এটি এমন সময়ে তিনি বলছিলেন যখন ভারত প্রতিদিন ২ লক্ষেরও বেশি করোনা সংক্রমণ হচ্ছিল'

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নরেন্দ্র মোদী করে বলেছেন যে, '২০২০ সালে লকডাউন ঘোষণা করার পরে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করে করোনা ছড়িয়ে পড়ার জন্য দায়ী বিরোধীরাই।'
কেজরিওয়াল প্রধানমন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছেন 'উনি মিথ্যা কথা বলছেন। জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।'

কেজরিওয়াল বলেন 'দেশ আশা করে যে যারা করোনার সময় যন্ত্রণা ভোগ করেছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন।"
রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উত্তরে, প্রধানমন্ত্রী মহামারীর প্রাথমিক পর্যায়ে কোভিডের দেশব্যাপী বিস্তারের জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। এর বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিরোধী-শাসিত সরকারগুলির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, 'কংগ্রেস সীমা অতিক্রম করেছে। করোনার প্রথম ঢেউয়ের সময় মুম্বই রেলওয়ে স্টেশনে কংগ্রেস শ্রমিকদের টিকিট দিয়েছিল করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য। দিল্লিতে, সরকার পরিযায়ীদের বাড়ি যাওয়ার জন্য বস্তিতে গিয়ে মাইক ব্যবহার করে বাসের ব্যবস্থা করেছিল। এই জন্যই করোনা ছড়িয়ে পড়েছিল'।

তিনি বলেন, 'এটি উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে ভাইরাসের বৃদ্ধির জন্য সাহায্য করেছিল। দেশে করোনার এই তীব্রতা ছিল না। এর জন্য এমন হয়েছিল'।
মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী এবং কংগ্রেসের নেতা বালাসাহেব থোরাত প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।

মুম্বই কংগ্রেসের প্রধান জগতাপ বলেন, 'রাহুল গান্ধী আগেই বলেছিলেন যে আন্তর্জাতিক ফ্লাইটগুলি বন্ধ করতে হবে যাতে করোনার না বাড়ে, কিন্তু তা করা হয়নি'। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছেন তিনি। এও বলেছেন, 'আমরা ১০৬টি ট্রেনে লোক পাঠিয়েছি। যখন সরকার বলেছিল যে তারা ভাড়ার ৭৫ শতাংশ মকুব করছে, আমরা বাকি ২৫ শতাংশ দেওয়ার কাজ করেছি এবং তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছি'।

প্রসঙ্গত, করোনার প্রথম দুই ঢেউয়ের সময় পরিযায়ী সংকট ছিল একটি মূল বিষয় যার জন্য বিরোধীরা সরকারকে দায়ী করেছিল। কোনও আগাম সতর্কতা ছাড়াই লকডাউন আরোপ করা লক্ষাধিক মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তাদের দুর্দশা, খাদ্য ও জলের অভাব বিশ্বকে হতবাক করেছিল।

এই একই ঘটনা নিয়ে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন কোভিড-১৯ লকডাউন চলাকালীন মুম্বইয়ে পরিযায়ী সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এভাবেই তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তারপরেই তিনি বলেছেন পরিযায়ীদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে মুম্বইয়ের সরকার। আর সেটা করা যদি ভুল হয় তবে তারা এই ভুলটি একশো বার করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+