Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্ডিয়া ব্লকের আয়ু বেঁধে দিল কংগ্রেস! ঝাড়খণ্ডে সরকার গঠন নিয়ে বড় দাবি জয়রাম রমেশের

ইন্ডিয়া ব্লকের অন্যতম প্রতিষ্ঠাতা নীতীশ কুমার ফিরে গিয়েছেন এনডিএতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যের ৪২ টি আসনের সবকটিতেই প্রার্থী দেবেন। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশেও জোট নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। অন্যদিকে পঞ্জাব ও দিল্লি নিয়ে এখন আলোচনা চালাচ্ছে আপ ও কংগ্রেস। সেই পরিস্থিতিতে এদিন কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বড় দাবি করেছেন।

চার চারটি বৈঠক করেছে ইন্ডিয়া ব্লক। সেই সময় প্রায় সবকটি দলই বৈঠকে অংশ গ্রহণ করেছে। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকের জোটসঙ্গী কমতির দিকে। শেষ পর্যন্ত ক'টি দল ইন্ডিয়া ব্লকে থাকবে, তা এখনও পরিষ্কার নয়। সেই সময় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গী কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক গঠিত হয়েছে শুধুমাত্র ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য। আর তারা অর্থাৎ কংগ্রেস ঝাড়খণ্ড বিধানসভায় জোট সরকারে রয়েছে। কিন্তু কংগ্রেস একদিন ঝাড়খণ্ডে একক গরিষ্ঠতায় সরকার গঠন করবে বলে দাবি করেছেন জয়রাম রমেশ।

জয়রাম রমেশ

রবিবার ৪ ফেব্রুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রার ২২ তম দিন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধানবাদ থেকে বোকারো পৌঁছেছেন। এব্যাপারে জয়রাম রমেশে বলেছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে সংযোগ তৈরি করছেন। তিনি বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, তারা বিক্রি করে দেয় আর কংগ্রেস বাঁচায়। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লকে এখনও ২৭ টি দল রয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন বলেছেন, মোদী সরকার সব রাষ্ট্রায়ত্ত সংস্থার জন্য হুমকির মতো। দেশে বোকারোর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থায় শুধু অর্থনৈতিক গুরুত্বই নেই, তাদের সামাজিক গুরুত্বও রয়েছে। তিনি আরও বলেছেন, যাঁরা ৭০ বছরের হিসেব চাইছেন, তাঁদের বোকারোতে আসা উচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+