Congress in Telangana: গ্যাস সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা! নির্বাচনের আগে ৬ গ্যারান্টি ঘোষণা কংগ্রেসের

কর্নাটকের মতো তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে ৬ গ্যারান্টি দিল কংগ্রেস। কংগ্রেসের পক্ষে সোনিয়া গান্ধী ঘোষণা করলেন, তেলেঙ্গানায় কংগ্রেস জিতলে গ্যাস সিলিন্ডারের দাম হবে ৫০০ টাকা। কংগ্রেসের প্রাক্তন প্রধান হায়দরাবাদে একটি নির্বাচনী সমাবেশে তেলেঙ্গানায় ছয় গ্যারান্টির কথা ঘোষণা করেন।

সোনিয়া গান্ধী বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস সরকার এলে তারা সমাজের সকল শ্রেণির জন্য কাজ করবে। এটা আমার স্বপ্ন যে, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার গঠন করা। রবিবার সোনিয়া গান্ধী তাই কংগ্রেসকে সমর্থন করার জন্য তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন করেন।

নির্বাচনের আগে ৬ গ্যারান্টি সোনিয়ার

হায়দরাবাদের কাছে তুক্কুগুড়ায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে সোনিয়া গান্ধী বলেন, "আমরা ছয়টি গ্যারান্টি ঘোষণা করছি এবং আমরা সেগুলির প্রতিটি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি এবং আমার সহকর্মীরা এই মহান রাজ্য তেলেঙ্গানা গড়ার সুযোগ পেয়েছিলাম। এবার তেলেঙ্গানাবাসীর সেবা করতে চাই।"

তিনি বলেন, "মহালক্ষ্মী প্রকল্পের অধীনে তেলেঙ্গানার মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার মিলবে। রাজ্যজুড়ে টিএসআরসি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ মিলবে। আমরা তা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

রবিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই সভায় উপস্থিত ছিলেন। ঐক্য এবং সাংগঠনিক শৃঙ্খলার উপর জোর দিয়ে তিনি বলেন, দলীয় নেতাদের ব্যক্তিগত মতভেদকে দূরে সরিয়ে রাখতে এবং আসন্ন রাজ্য এবং লোকসভা নির্বাচনে তাদের পূর্ণ শক্তি দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন।

আলোচনার দ্বিতীয় দিনে বর্ধিত সিডব্লিউসি বৈঠকে কংগ্রেস প্রধান বলেন, দলের প্রধান লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা এবং দেশে একটি বিকল্প সরকার গঠনের জন্য নিষ্ঠার সাথে কাজ করা। মোদী সরকারের উপর কড়া আক্রমণ শানান খাড়গে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকার মৌলিক বিষয়গুলি থেকে মানুষকে বিভ্রান্ত করছে। দলের নেতাদের এ ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে এবং বাস্তব ইস্যুতে মনোযোগী হতে হবে। ২০২৪ কংগ্রেস সভাপতি হিসাবে মহাত্মা গান্ধীর নির্বাচনের শতবর্ষকেও চিহ্নিত করে খড়গে বলেন, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই হবে মহাত্মাকে সবথেকে উপযুক্ত শ্রদ্ধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+