ছত্তিশগড় নিয়ে অস্বস্তিতে কংগ্রেস! বাঘেল শিবিরের হাত ধরে রাহুলকে বার্তা আরও ২ বিধায়ক ও ১ মন্ত্রীর

ছত্তিশগড় নিয়ে অস্বস্তিতে কংগ্রেস! বাঘেল শিবিরের হাত ধরে রাহুলকে বার্তা আরও ২ বিধায়ক ও ১ মন্ত্রীর

ছত্তিশগড় নিয়ে চাপ ক্রমশ বাড়ছে কংগ্রেসের উপর। ইতিমধ্যেই ভুপেশ বাঘেল শিবির থেকে ১৫-১৬ জন বিধায়ক দিল্লিতে হাজির হয়েছেন রাহুলের সঙ্গে দেখা করতে। এবার সেই দলে যোগ দিলেন আরও দুই বিধায়ক ও ১ মন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেওয়ের (TS Singh Deo) মধ্যে বিবাদের কথা মোটামুটি সকলেরই জানা। এবার ছত্তিশগড়ের সিংহাসন নিয়ে দুই বর্ষীয়ান কংগ্রেস নেতার মধ্যে বিবাদ চরমে উঠেছে।

চাপে কংগ্রেস

চাপে কংগ্রেস

এদিকে পাঞ্জাব-রাজস্থানের দলীয় সঙ্কটের পর এবার ছত্তিশগড় কাঁটায় ক্রমেই অস্বস্তি বাড়ছে কংগ্রেস শিবিরের অন্দরে। এদিকে ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও শিবিরের দাবি, কংগ্রেস হাইকম্যান্ড নাকি ২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিল আড়াই বছর পর মুখ্যমন্ত্রী পদে ফের রদবদল হবে। আর সেই প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই পেরিয়েছে সেই সময়। তাই এখন মুখ্যমন্ত্রী হিসেবে টিএস সিং দেও-র বসার কথা রয়েছে। যদিও বাঘেল-পন্থীরা আবার কোনোভাবেই এই পালাবদল চাইছে না বলে খবর।

মাস্টারস্ট্রোক বাঘেল শিবিরের

মাস্টারস্ট্রোক বাঘেল শিবিরের

তাই মসনদের পায়া আরও পোক্ত করতে আগেভাগেই মাস্টারস্ট্রোক খেলছে বাঘেল শিবির। যদিও বাঘেল ঘনিষ্ঠ এক বিধায়কের দাবি দলের ৭০ জন বিধায়কের মধ্যে ৬০ জন মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। তাই রদবদেলর কোনও প্রশ্নই নেই। তবে বাঘেলের সঙ্গে দেও-র বিবাদের কথা সামনাসামনি তিনি এড়িয়ে যান। উল্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছত্তিশগড় সফর নিয়ে পরিকল্পনা সাজাতেই দলীয় বিধায়কেরা দিল্লি গিয়েছেন বলে দাবি করেন তিনি।

কেন বিরক্ত বাঘেল

কেন বিরক্ত বাঘেল

এদিকে বিধায়কদের রাহুল বৈঠক সম্পর্কে জিজ্ঞেস করা হলে একপ্রকার বিরক্তিই প্রকাশ করে বর্তমান মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। "আমাকে একটা কথা বলুন, বিধায়কেরা কী কোথাও যেতে পারবেন না? প্রতিটি পদক্ষেপকে রাজনৈতিক হিসেবে দেখা উচিত নয়। যে কেউ যে কোনও জায়গায় যেতে পারে। এমনকি আপনি (গণমাধ্যমকর্মীরা) আপনার বন্ধুদের সাথে ঘুরতে যান। এর মানে এই নয় যে প্রতিবার আপনি খবর সংগ্রহের জন্য বেরিয়ে থাকেন। একইভাবে, যদি কেউ দিল্লি গিয়ে থাকে তবে সেখানে রাজনীতির রং না ঢোকানোই শ্রেয়। "

৬০ বিধায়কের সমর্থন

৬০ বিধায়কের সমর্থন

রাজ্যের রামানুজগঞ্জ আসনের দলীয় বিধায়ক বৃহস্পত সিং গোটা ঘটনা প্রসঙ্গে বলেন, "ছত্তিশগড়ের পরিস্থিতি পাঞ্জাবের মতো নয়। আমাদের দলের ৭০ জন বিধায়ক (৯০ সদস্যের রাজ্য বিধানসভায), যাদের মধ্যে ৬০ জন বিধায়ক শেষবার পুনিয়া জি এবং হাইকমান্ডকে সবকিছু বলেছিলেন। হাইকমান্ড ওবিসি সম্প্রদায় থেকে একজনকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। তাঁর কাছে ৫৪ শতাংশ ওবিসি ভোটও রয়েছে। জনপ্রিয়তাও রায়েছে। এমনকী অন্যান্য রাজ্যে নির্বাচনী কৌশল ঠিক করতে ছত্তিশগড় রোল মডেল হিসাবে জায়গা পায় কংগ্রেস হাইকমান্ডের কাছে। তাই কোনও প্রশ্নই নেই নেতৃত্ব পরিবর্তনের। "

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+