Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাদের দূর্বল করতে উত্তরখন্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু প্রার্থী দিচ্ছে সপা, বসপা, AIMIM, অভিযোগ কংগ্রেস

তাদের দূর্বল করতে উত্তরখন্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু প্রার্থী দিচ্ছে সপা, বসপা, AIMIM, অভিযোগ কংগ্রেস

এবার উত্তরাখণ্ডে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে বিবাদ শুরু হল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও আইমিম-এর। উত্তরাখণ্তে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো প্রার্থী দেওয়া নিয়েই মূলত সমস্যা শুরু হয়েছে৷ উত্তরাখণ্ডে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এমডি জোশী বলেছেন, এ সবকিছু সত্ত্বেও, ভোটাররা সচেতন। তারা জানে কেন মৌসুমী দলগুলো রাজ্যে আছে এবং তারা কাকে সাহায্য করবে।

তাদের দূর্বল করতে উত্তরখন্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু প্রার্থী দিচ্ছে সপা, বসপা, AIMIM, অভিযোগ কংগ্রেস

চলতি বছর উত্তরাখণ্ডে নির্বাচনে প্রার্থীদের তালিকার উপর চোখ বোলালে দেখা যাবে যে রাজ্যে প্রথমবারের মতো প্রার্থী দিচ্ছে AIMIM, হরিদ্বার (গ্রামীণ), হলদওয়ানি, খাটিমা এবং কিচা আসনে চারজকে প্রার্থী করেছে ওয়েসির দল। অন্যদিকে সমাজবাদী পার্টি, হরিদ্বার (গ্রামীণ), পিরান কালিয়ার এবং হলদ্বানীতে মুসলমানদের সর্বাধিক ১১ টি টিকিট দিয়েছে। বিএসপি অবশ্য হরিদ্বার জেলায় তিনজন মুসলিম প্রার্থী দিয়েছে, যথাক্রমে হরিদ্বার (গ্রামীণ), লাকসার এবং মঙ্গলৌর আসনে। মজার বিষয় হল, এবার সপা, বসপা ও আইমিম হরিদ্বার (গ্রামীণ) আসনে মুসলিম প্রার্থীদের টিকিট দিয়েছে যেখান থেকে কংগ্রেসের পোস্টার বয় হরিশ রাওয়াতের মেয়ে অনুপমা রাওয়াত প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিদ্বারে (গ্রামীণ) যথেষ্ট মুসলিম ভোটার রয়েছে এবং এটি বিশ্বাস করা হয় ২০১৭ সালের নির্বাচনে BSP-এর মুসলিম প্রার্থী এই আসন থেকে হরিশ রাওয়াতের পরাজয়ের কারণ হয়ে ওঠেছিলেন।

মূলত কংগ্রেস উত্তরাখণ্ডের সংখ্যালঘু ঘাঁটির কয়েকটি আসনে ভোট বিভক্ত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন। বিশেষ করে যে আসনগুলোতে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজ পার্টি (বসপা) এবং আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম মুসলিম প্রার্থীদের টিকিট দিয়েছে। কংগ্রেসের একটি অংশ বলেছে যে তারা মনে করে একটি আসনে একাধিক মুসলিম প্রার্থীর উপস্থিতি তাঁদের দলকে দুর্বল করার চেষ্টা। যদিও হরিদ্বার জেলার কংগ্রেস থেকে বর্তমানে মাত্র দু'জন মুসলিম বিধায়ক মাঠে রয়েছেন। আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম), সপা এবং বসপা হরিদ্বার জেলা এবং অন্যত্র মুসলিম প্রার্থীদের মোট ১৮ টি টিকিট দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই যে পাঁচ রাজ্যেনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য হল উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড। যার মধ্যে উত্তরাখণ্ডেই সবচেয় ভালো জায়গাতে রয়েছে কংগ্রেস৷ এবং প্রি পোল সমীক্ষাগুলিও দেখিয়েছে যে এখানে হয়ত সরকার গড়তেও পারে কংগ্রেস৷ তাই মুসলিম ভোট ভাগ হলে তা যে চাপে ফেলবে কংগ্রেসকে তা আর বলার অপেক্ষা রাখে না!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+