স্টালিনের ডাকা বৈঠক যোগ দিচ্ছে তৃণমূল! বিরোধী জোটে থাকছে কংগ্রেস সহ ১৬ দল

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস! কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কড়া ধর্না মঞ্চ থেকে লাগাতার জোটের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গণতন্ত্র বাঁচাতে দিল্লি থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন তিনি।

আর এর মধ্যেই বিজেপি বিরোধী সমস্ত জোটকে এক ছাতার তলায় আনতে উদ্যোগী হলেন স্টালিন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বৈঠক হবে তামিলনাড়ুতে

বৈঠক হবে তামিলনাড়ুতে

আগামী ৩ এপ্রিল এই বৈঠকের ডাক দিয়েছেন এমকে স্টালিন। বৈঠক হবে তামিলনাড়ুতে। আর সেখানে তৃণমূল সুপ্রিমো যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন অপি বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এমকে স্টালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো। গত কয়েকমাস আগেই চেন্নাই সফরে গিয়ে স্টালিনের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এক ছাতার নীচে আনার কথাও সেই সময়ে জানিয়েছিলেন। আর এরপরেই এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ৎপর্যপূর্ণ ভাবে যোগ দেবে ওড়িশার বিজেডি

ৎপর্যপূর্ণ ভাবে যোগ দেবে ওড়িশার বিজেডি

জানা গিয়েছে, স্টালিনের ডাকা এই বৈঠকে তৃণমূল ছাড়াও তাৎপর্যপূর্ণ ভাবে যোগ দেবে ওড়িশার বিজেডি এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস। গত কয়েকদিন আগেই ওডিশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে দাঁড়িয়ে বিজেডির এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আপ নেতা সঞ্জয় সিং প্রমুখ। কংগ্রেসের তরফে থাকতে পারেন স্বয়ং সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থাকতে পারেন বলে জানা গিয়েছে। এমনকি বামেদের তরফেও প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত স্টালিনের ডাকা বৈঠকে ১৬ টি দল যোগ দেওয়ার কথা জানিয়েছে বলে জানা গিয়েছে।

একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা

একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা

শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন নেতা ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে বিজেপি বিরোধী জোটকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ক্ষোভ ভুলে কখনও নাম করে তো কখনও নাম না করে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে আদৌতে বিরোধী ঐক্যকে নাকি মজবুত করেছে। এই সিদ্ধান্তে ইতিমধ্যে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে একাধিক বিজেপি বিরোধী শক্তি। আর এরপরেই স্টালিনের ডাকা বিজেপি বিরোধী বৈঠক কি চাপ বাড়াবে মোদী-শাহের?


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+