চিনের কারনেই কি সীমান্তে হঠাৎ করেই নদীর জলের রঙ বদলে হল কালো! মাছ খাওয়াতে জারি হল নিষেধাজ্ঞা
বদলে গেল অরুণাচল প্রদেশের নদীর জলের রঙ। হঠাত করেই জলের রঙ বদলে গিয়ে কালো হয়ে গিয়েছে। এই ঘটনাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। নদীর জলের রঙ শুধু বদলে যাওয়াই নয়, নদীর জলে ভেসে উঠছে বহু মরা মাছ। ঘটনা সামণে আসার পরেই ঘটনাস্থ
বদলে গেল অরুণাচল প্রদেশের নদীর জলের রঙ। হঠাত করেই জলের রঙ বদলে গিয়ে কালো হয়ে গিয়েছে। এই ঘটনাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে। নদীর জলের রঙ শুধু বদলে যাওয়াই নয়, নদীর জলে ভেসে উঠছে বহু মরা মাছ। ঘটনা সামণে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
কি কারনে জলের রঙ বদলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এভাবে নদীর জলের রঙ বদলে যাওয়ার পিছনে চিনের কারসাজি! উঠছে প্রশ্ন।

মরা মাছ ভেসে আসতে থাকে
অরুনাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কেমং নদী (Kameng river)। হঠাত করেই শনিবার সকালে বদলে যায় জলের রঙ। জল কালো হয়ে যাওয়ার পরেই ব্যাপক ভাবে মরা মাছ ভেসে আসতে থাকে। এই ঘটনার পরেই মরা মাছ যাতে স্থানীয় মানুষজন না খায় সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কি কারনে জলের রঙ এভাবে বদলে গেল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। মাছের পাশাপাশি আপাতত নদীর জল না ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে।

ঘটনার পিছনে চিন!
স্থানীয় গ্রাম সেপ্পার বাসিন্দারা এই ঘটনার জন্যে চিনকেই দায়ি করেছে। তাঁদের দাবি, সীমান্ত ঘেষে চিন ব্যাপক নির্মানকাজ চালাচ্ছে। সামরিক ঘাঁটি থেকে শুরু করে লাগাতার একের পর এক বিলিন্ড বানিয়ে যাচ্ছে বেজিং। আর সেই কারনেই ওপার থেকে এভাবে কালো জল ভেসে আসছে বলে দাবি স্থানীয় মানুষের। তবে এই ঘটনাই প্রথম নয়, এর আগেও সীমান্ত সংলগ্ন নদীগুলিতে একই ভাবে বদলে গিয়েছে রঙ। তবে নতুন করে এই ঘটনাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এক বিধায়ক
তবে এই ঘটনা সামণে আসার পরেই স্থানীয় সরকারের কাছে এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এক বিধায়ক। অরুণাচলে সরকারের কাছে তাঁর দাবি, দ্রুত এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিৎ। যারা এই নদীর জলের রঙ বারবার বদলে যাওয়ার কারণ অনুসন্ধান করবে। বারবার এভাবে জলের রঙ বদলে যাওয়া এবং মাছের মৃত্যুতে ক্ষতি হচ্ছে পরিবেশের। জলের মধ্যে দূষণ বাড়ছে। ফলে দ্রুত এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ওই বিধায়ক।

সীমান্তে বাড়ছে উত্তেজনা
সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। গত কয়েকদিনে লাগাতার ভারতীয় সীমান্তে সেনা বাড়াচ্ছে বেজিং। শুধু তাই নয়, সীমান্ত ঘেঁষে একাধিক সামরিক ঘাঁটি বানিয়ে চলেছে লালফৌজ। পাল্টা ভারতের তরফেও চলছে সেনা প্রস্তুতি। কাশ্মীর থেকে ব্যাপক ভাবে সেনা বাড়ানো হচ্ছে চিন সীমান্তেও। শুধু তাই নয়, বফোর্স থেকে শুরু করে একাধিক সামরিক অস্ত্রকে চিনের দিকে তাক করেছে ভারতও। সীমান্ত ঘেষে নামছে একের পর এক যুদ্ধবিমান। ক্রমশ বাড়ছে টেনশন। আর এই অবস্থায় এভাবে সীমান্ত সংলগ্ন নদীতে জলের রঙ বদলের ঘটনাতে চিন্তা বেড়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications