ধর্ষণে বাধা দেওয়ায় জীবন্ত পোড়ানোর চেষ্টা! ফের উত্তরপ্রদেশে আতঙ্ক
গত কয়েক মাসে হাথরাস, উন্নাওয়ের ঘটনার পর এবার উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে জাতীয় সড়কে এক কলেজ পড়ুয়া তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

উত্তরপ্রদেশের সাহজাহানপুরে জাতীয় সড়ক থেকে এক বস্ত্রহীন তরুণীর দেহ দেখে তড়িঘড়ি পুলিশকে খবর দেয় স্থানীয়রা।আশপাশের এলাকা থেকে ওই তরুণীর পোশাক উদ্ধার হয়েছে বলে খবর। তরুণীকে যখন পাওয়া যায়, তখন সে কার্যত অর্ধদগ্ধ অবস্থায় ছিল। পুলিশ জানিয়েছে, ওই তরুণী জানান যে, কয়েকজন তাঁকে গণধর্ষণের চেষ্টা করে। তবে তাতে বাধা পেতেই তরুণীর গায়ে আগুন লাগিয়ে তারা পালিয়ে যায়।
ঘটনার জেরে তরুণীর বাবা পুলিশের কাছে অভিযুক্ত ৩ যুবকের গ্রেফতারি দাবি করে। এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিএ সেকেন্ড ইয়ারের ওই তরুণী কলেজ ক্যাম্পাসের পিছন দিয়ে পাঁচিল পেরিয়ে গ্রামের দিকে যেতে থাকেন। শেষ পাওয়া ছবিতে তাঁকে ক্যানাল ধরে হাঁটতে দেখা যায়। এরপর পুলিশ ওই তরুণীর সমস্ত কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করেছে। জানা গিয়েছে, তরুণী স্বামী সুখদেবান্দ পোস্ট গ্র্যাজুয়েট কলেজের পড়ুয়া। চলছে তদন্ত প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি নেতা চি্মায়ানন্দকে ঘিরে এক যৌন হেনস্থার মামলা সামনে আসে। সেই চিন্ময়ানন্দেরর ট্রাস্ট দ্বারাই পরিচালিত হয় স্বামী সুখদেবান্দ পোস্ট গ্র্যাজুয়েট কলেজ।












Click it and Unblock the Notifications