৩০০ কোটির মাদক-অস্ত্র সহ আটক পাক নৌকা! কীভাবে রোমহর্ষক সেই অপারেশন চালাল কোস্ট গার্ড
গুজরাতে বড়সড় সাফল্য ভারতীয় কোস্ট গার্ডের (ICG Gujarat)। ড্রাগ এবং অস্ত্র ভর্তি পাকিস্তানি নৌকাকে ধরল কোস্ট গার্ডের জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে আসা নৌকা থেকে প্রায় ৪০ কিলো নারকোটিক্স উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কো
গুজরাতে বড়সড় সাফল্য ভারতীয় কোস্ট গার্ডের (ICG Gujarat)। ড্রাগ এবং অস্ত্র ভর্তি পাকিস্তানি নৌকাকে ধরল কোস্ট গার্ডের জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে আসা নৌকা থেকে প্রায় ৪০ কিলো নারকোটিক্স উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি টাকা বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, গোলা-বারুদ এবং একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। বিপুল পরিমাণ এই ড্রাগ এবং হাতিয়ার উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।
Indian Coast Guard (ICG) on the basis of intelligence input by ATS Gujarat has apprehended a Pakistani Boat with 10 crew in Indian waters carrying arms, ammunition and approx. 40 kgs of Narcotics worth Rs. 300 crores: Indian Coast Guard pic.twitter.com/oRCoCvX7fp
— ANI (@ANI) December 26, 2022

রাতে বিশেষ একটি অপারেশন চালানো হয়।
ঘটনায় পাকিস্তানি ওই বোটের চালক সহ ১০ জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, কোটি কোটি টাকার ড্রাগ, হাতিয়ার চোলাচালান নিয়ে বিশেষ সূত্রে খবর ছিল। আর এই খবর আসার পরেই ২৫ এবং ২৬ তারিখ রাতে বিশেষ একটি অপারেশন চালানো হয়। আর তাতেই বিপুল পরিমাণ এই অস্ত্র এবং ড্রাগ আটক করল কোস্ট গার্ড। যা অবশ্যই বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীর সেক্টরে পাকিস্তান থেকে আসা ড্রাগের একটি বড় চক্র ফাঁস হয়।

মোতায়েন করা হয় জাহাজ
সংবাদসংস্থা এএনআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, ICG Gujarat-কে আগে থেকে সতর্ক করা হয়েছিল। আর সেই সতর্কতায় বড়সড় ছক ভেস্তে দেন কোস্ট গার্ডের জওয়ানরা। তবে এই অপারেশনের বিষয়ে কোস্ট গার্ডকে সতর্ক করতেই কোস্ট গার্ড (ICG) তাদের অত্যাধুনিক জাহাজ অরিঞ্জয় মোতায়েন করে। ভারত-পাকিস্তান আন্তজাতিক সীমান্ত (IMBL)-এর একেবারে কাছেই সেই জাহাজ মোতায়েন হয়।
কোস্ট গার্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত পার করে ভারতীয় জলসীমায় ঢুকতেই আল সোহেলি নামে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করে। আর সেই নৌকাতে তল্লাশি চালাতেই একেবারে মাথায় হাত জওয়ানদের। নৌকা ভর্তি মাদক এবং অস্ত্র দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে নৌকাতে থাকা ১০ জন সদস্য সহ নৌকাটি আটক করা হয়।

প্রচুর অস্ত্র উদ্ধার
অন্যদিকে প্রতিরক্ষা আধিকারিকরা এক বিবৃতিতে জানাচ্ছেন, নিরাপত্তা সংস্থা আটক পাকিস্তানি নৌকার সদস্যদের কাছ থেকে ছয়টি পিস্তল এবং ১২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। অন্যদিকে এই বিপুল পরিমাণ মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে ডিফেন্স আধিকারিকরা জানাচ্ছেন, করাচি সংলগ্ন কোনও এলাকা থেকে নৌকাটি আসছিল বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে বলেও খবর।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications