অতি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মেঘভাঙা বৃষ্টি নৈনিতালে, উদ্ধারকাজে পুলিশ–প্রশাসন
মেঘভাঙা বৃষ্টি নৈনিতালে
উত্তরাখণ্ডে অতিভারী বৃষ্টি বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই নৈনিতাল জেলার রামগড় গ্রামে মঙ্গলবার মেঘ ভাঙা বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ধ্বংসস্তুপের মধ্যে মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, পূর্বাভাস মতোই অতিবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড। কুমায়ুন এবং গাড়োয়াল, দুই অঞ্চলই প্রবল বৃষ্টির কবলে পড়েছে। জায়গায় জায়গায় ধস নেমে বিপর্যস্ত যান চলাচল।

রামগড়ে মেঘভাঙা বৃষ্টি
জানা গিয়েছে, রামগড় গ্রামের দিকে দ্রুত রওনা দিয়েছে পুলিশ ও প্রশাসন। নৈনিতালের এসএসপি প্রীতি প্রিয়াদর্শিনী জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে কিছু আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে তবে এখনও তাদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি। রবিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে নৈনিতালে। সোমবারও সারা দিন সেই বৃষ্টি চলেছে। তার জেরে ক্রমশ জলস্তর বাড়তে থাকে নৈনিতালের লেকে। সোমবার সন্ধ্যার পরেই দু'কুল ভাসিয়ে লেকের জল ঢুকে পড়ে শহরের মূল রাস্তায়, বাড়িতে ও ভবনে। কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গোড়ালি সমান জল নিয়ে ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।

তিন শ্রমিকের মৃত্যু
সোমবার উত্তরাখণ্ডে অতিভারী বৃষ্টির ফলে নেপাল থেকে আসা তিন শ্রমিকের মৃত্যু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে রবিবার হরিদ্বার ও ঋষিকেশ থেকে আসা চারধাম তীর্থযাত্রীরা যাতে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত হিমালয়ের মন্দিরগুলিতে না যান। জেলা শাসক বিজয় কুমার যোগদাণ্ডে জানিয়েছেন, পাউড়ি জেলার কাছে সামখেলে, যেখানে ধস নামে, সেখানে ওই তিন শ্রমিক তাঁবু খাটিয়ে থাকছিলেন, অতিবৃষ্টিতে ওপর থেকে ধস নামার দরুণ ওই তিনজন জীবন্ত চাপা পড়ে যান।

রবিবার রাত থেকে বৃষ্টি কেদারনাথে
অন্যদিকে, রবিবার রাত থেকেই কেদারনাথে বৃষ্টি হয়ে চলেছে তবে মন্দাকিনি নদী তার স্বাভাবিক স্তরেই বয়ে চলছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত, বজ্র-বিদ্যুৎ ও তীব্রগতিতে চলা হাওয়া (৬০-৭০ কিমি প্রতি ঘণ্টায়) পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে পুবালী হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘর্ষের ফলে রবিবার থেকে চরম বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। সোমবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় ধস নেমেছে। কুমায়ুনের অবস্থা বেশি খারাপ গাড়োয়ালের থেকে। তবে মঙ্গলবার থেকেই ধীরে ধীরে উন্নতি হবে রাজ্যের আবহাওয়ার।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা
তবে প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে উত্তরাখণ্ডের মুখমন্ত্রী পুষ্কর সিং ধামি ও মন্ত্রী অজয় ভাটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে ভারী বৃষ্টির জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications