জুতো থেকে জামাকাপড়, অনলাইনে খাবার কেনাও দামি হতে চলেছে ১ জানুয়ারি থেকে
জুতো থেকে জামাকাপড়, অনলাইনে খাবার কেনাও দামি হতে চলেছে ১ জানুয়ারি থেকে
বছরের শুরুতেই একাধিক জিনিসের দাম বাড়তে চলেছে। বিশেষ করে মধ্যবিত্তের পকেটে টান পড়বে। কারণ সেই জিএসটি। নতুন বছরের শুরুতেই একাধিক জিনিসের উপর জিএসটি বাড়াতে চলেছে মোদী সরকার। যার জেরে জামা কাপড় থেকে জুতো একাধিক জিনিসের দাম বাড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

রেকর্ড মুদ্রাস্ফীতি
নভেম্বর মাসে দেশের মুদ্রাস্ফীতি রেকর্ড জায়গায় পৌঁছে গিয়েছিল। গত ১২ বছরে যা রেকর্ড বলে দাবি করেছিলেন অর্থনীিতবিদরা। মোদী সরকার ক্ষমতায় আসার পরেই জিনিসের দাম গোটা দেশে বাড়তে শুরু করেছিল বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন দেশে মুদ্রাস্ফীতির জন্য দায়ী মোদী সরকার।

দাম বাড়বে একাধিক জিনিসের
মুদ্রাস্ফীতি গত কয়েক মাসে দেশে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। মধ্য বিত্তের সবচেয়ে বেশি সংকট। তার উপরে নতুন বছরের শুরুতেও তার থেকে রেহাই নেই। উল্টে আরও দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। জামাকাপড় থেকে শুরু করে জুতো, অনলাইন খাবার একাধিক জিনিসের উপর জিএসটির পরিমান বাড়তে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে জিএসটি বোর্ড। যার জেরে ১ জানুয়ারি থেকে একাধিক জিনিসের দাম বাড়বে তারই ইঙ্গিত মিলেছে।

কোন কোন জিনিসের দাম বাড়বে
সূত্রের খবর জামাকাপডের দাম বাড়বে। কারণ ৫ শতাংশ থেকে জিএসটি বেড়ে ১২ শতাংশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। যার জেরে জামা-কাপড়ের দাম বাড়বে। জুতোর দামও বাড়বে কারণ জুন মাস থেকেই এই সব জিনিসের শুল্কে পরিবর্তন আনার কথা ভাবাচ্ছিল। কিন্তু সেটা করোনার কারণে করা সম্ভব হয়নি সেটা নতুন বছর থেকে কার্যকর করতে চলেছে মোদী সরকার। যার জেরে জামা-কাপড়, জুতোর পাশাপাশি সার বা কীটনাশকের দামও বাড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন মধ্যবিত্তের উপর চাপ বাড়বে তেমনই চাষের খরচও বাড়বে।

অনলাইন খাবারেও কর চাপছে
অনলাইন খাবারও দামী হতে চলেছে নতুন বছর থেকে। অনলাইন খাবারে জিএসটি চাপানোর কথা আগে থেকেই চিন্তাভাবনা করছিল মোদী সরকার। শেষ পর্যন্ত সেটা চালু হতে চলেছে ২০২২ সাল থেকে। যার জেরে জোম্যাটো এবং সুইগিতে খাবার আনাতে হলেও বেশি টাকা দিতে হবে এবার থেকে। কাজেই নতুন বছরে অনলাইনে ভালমন্দ খাবার অর্ডারেও রাশ টানতে হবে আম জনতাকে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications