Climate Change: সমুদ্রের জলস্তর বাড়ছে, ভারতের দুই শহর ভয়াবহ বিপদের মুখে
সমুদ্রের জলস্তর যে হারে বাড়ছে, তাতে বিশ্বের একাধিক শহর ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সমুদ্র গর্ভে চলে যেতে পারে বিশ্বের অত্যাধুনিক নানা শহর। সেই তালিকায় রয়েছে ভারতেরও দুই শহর। যেভাবে জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, তার জেরে বাড়ছে সমুদ্রের জলস্তর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে বহু জনপদ।
সম্প্রতি এক গবেষণা দাবি করেছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২১০০ সালের মধ্যে শহরগুলি উল্লেখযোগ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে। গ্রিন হাউস গ্যাস নির্গত হতে থাকলে শহরগুলিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা দুঃসাধ্য হয়ে যাবে বলে মনে করছের গবেষকরা।

নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলেন ভারতের দুটি শহর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও বাংলার রাজধানী কলকাতা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গবেষণা রিপোর্টে জানা গিয়েছে, সমুদ্রের এই জলস্তর বৃদ্ধি এশিয়ান মেগাসিটিগুলির পাশাপশি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ও পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।
গবেষক দলটি আরও জানিয়ছে, বেশ কয়েকটি এশিয়ান মেগাসিটি সংকটে পড়তে পারে বর্তমানে শতাব্দীতে। ভারতের চেন্নাই ও কলকাতা ছাড়াও এই তালিকায় রয়ছে ইয়াঙ্গুন, ব্যাংকক, হো চি মিন সিটি ও ম্যানিলার মতো এশিয়ান শহরগুলিও। এই গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে সম্প্রতি।
গত বছর এপ্রিলেও একটি সমীক্ষা প্রকাশ হয়েছিল। সেখানেও ২০৫০ সালের মধ্যে বেশ কয়েকটি ভারতীয় শহর ডুবতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মুম্বাই, কোচি, ম্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক নেটওয়ার্ক ডুবে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে এ বিষয়ে বলেছিলেন, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ১৯০১-১৯৭১ সালের মধ্যে ১.৩ মিমি বেড়েছিল। তার থেকে প্রায় তিনগুণ ৩.৭ মিমি বছরে বেড়েছে ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত। সাম্প্রতিক সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অভ্যন্তরীণ জলবায়ু পরিবর্তনের ফলে কিছু জায়গায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হতে পারে ২০-৩০ শতাংশ।

এর ফলে বন্যাপ্রবণ হয়ে পড়বে বহু শহর। ২১০০ সালের মধ্যে উপকূলীয় বন্যার ঘটনা অন্তত ১৮ গুণ বেশি ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের উপর ভিত্তি করে গবেষণায় এই চাঞ্চল্যকর কথা বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের জলস্তর ওঠানামার বিষয়টি ম্যাপিং করা হয়েছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্রের স্তর বৃদ্ধি পাবে। জল যখন উষ্ণ হচ্ছে তখন বরফের চাঁই গলে সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাবে। এই গবেষণায় যেটা উল্লেখযোগ্য তা হল-- এল নিনোর মতো ঘটনা বা জলচক্রের পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবে সমুদ্রপৃষ্ঠের জলস্তর ওঠানামা করছে।
-
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১











Click it and Unblock the Notifications