'গর্ভনিরোধক পিল লাগবে'? ছাত্রীকে ধর্ষণের পর ‘ধর্ষকের’ প্রশ্ন, বেঙ্গালুরুর ঘটনায় শোরগোল দেশে
দেশে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের অপরাধ প্রতিনিয়ত ঘটছে। একটি প্রতিষ্ঠানের ভিতরেই সুরক্ষিত নন ছাত্রীরা। আরজিকর, দুর্গাপুর মেডিক্যাল কলেজ, নয়া দিল্লির পর এবার দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে কলেজ চত্বরেই ছাত্রীকে ধর্ষণ করে তাঁরই সহপাঠী। কলেজের পুরুষ শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে ২১-এর যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই খবর প্রকাশ হতেই সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর, কলেজ ক্যাম্পাসে দেখা হয়েছিল যুবকের সঙ্গে। দুজনেই পূর্বপরিচিত। এক ক্লাসে পড়লেও অভিযুক্তের ব্যাকলগ থাকায় একটি সেমিস্টার পিছিয়ে পড়েন। কিন্তু ওই দিন বার বার ফোন করে দেখা করতে বলেন নির্যাতিতাকে। এরপর যুবতী কলেজের আর্কিটেকচার ব্লকের কাছে দেখা করতে যায়। সেখানেই ছেলেটি ওই যুবতীকে জোর করে কিস করে। এরপর জোর করে পুরুষদের শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দুপুর ১ টা ৩০ থেকে ১ টা ৫০-এর মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মানসিকভাবে ভেঙে পড়ায় কাউকে কিছু জানাতে পারেননি। পরে বন্ধুদের ও বাড়ির লোকের সাহায্যে ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ১৫ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তিনি আরও জানান, শারীরিক এই অত্যাচারের পর তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং দীর্ঘক্ষণ শৌচালয়ে আটকে রাখা হয়েছিল। পরে অভিযুক্ত যুবক যুবতীকে ফোন করে জিজ্ঞাসা করে, "তোমার কি গর্ভনিরোধক পিলের দরকার আছে?"
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করেছে। পাশাপাশি, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত ফরেন্সিক এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেই সূত্রের খবর। তবে কলেজের যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে সিসি ক্যামেরা না থাকার ফলে তদন্তে কিছুটা সমস্যা হতে পারে বলে পুলিশ জানাচ্ছে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা কর্নাটকের কংগ্রেস সরকারের দিকেই তারা আঙুল তুলেছে। বিরোধী দলনেতা আর অশোকা সোশ্যাল মিডিয়াতে লিখে পোস্ট করে বলেন- ''রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। গত চার মাসে ৯৭৯টি যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এই এর মধ্যে শুধু বেঙ্গালুরুতেই ১১৪টি। মহিলা এবং শিশুরা ভয়ে আছেন।'' যদিও কংগ্রেস সরকার এই অভিযোগ অস্বীকার করে জানায়, ঘটনায় অভিযুক্ত দোষীর কঠিন শাস্তি হবেই। সরকার সমস্ত রকম ব্যবস্থা নেবে।












Click it and Unblock the Notifications