বাতিল ৩৭০ ধারা নিয়ে সেমিনার! ছাত্র সংঘর্ষে উত্তাল জেএনইউ, দেখুন ভিডিও
ছাত্র সংঘর্ষে উত্তাল হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র সংগঠন এআইএসএ জম্মু ও কাশ্মীরে বাতিল হওয়া ৩৭০ ধারা নিয়ে সেমিনারের আয়েজন করেছিল।
ছাত্র সংঘর্ষে উত্তাল হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র সংগঠন এআইএসএ জম্মু ও কাশ্মীরে বাতিল হওয়া ৩৭০ ধারা নিয়ে সেমিনারের আয়েজন করেছিল। এই সেমিনার চলাকালীন এবিভিপির সঙ্গে সংঘর্ষ হয়। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা তুলে নেওয়া হয় ৫ অগাস্ট।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর ভাষণ চলার সময় বাম ও ডানপন্থী ছাত্র সংগঠন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিন ৩৭০ ধারা নিয়ে অনুষ্ঠান চলাকালীন এআইএসএ এবং এবিভিপি সমর্থক ছাত্রদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে তাদের মধ্যে হাতাহাতি হয়।
#WATCH: Scuffle broke out between two groups of students during a seminar on #Article370 at Jawaharlal Nehru University campus in Delhi, today. Union Minister Jitendra Singh was speaking at the seminar. pic.twitter.com/KOLU18Cyo7
— ANI (@ANI) October 3, 2019
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণ চলার সময় স্লোগান দিতে শুরু করে ছাত্রদের একটা অংশ। পাল্টা রুখে দাঁড়ায় এবিভিপি।
অভিযোগ ছাত্রদের একটা অংশ কাশ্মীরের পক্ষে স্লোগানও দেয়। পাল্টা এবিভিপি বলেন, কাশ্মীর সে কন্যাকুমারী, ভারত মাতা এক হামারি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাতিল হওয়া ৩৭০ ধারা নিয়ে বলার জন্য। পাশাপাশি তাঁকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নিয়ে বলার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছিল।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications