মামলার পাহাড় কমাতে প্রধানমন্ত্রীকে বিশেষ আবেদন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আবেদন করেছেন যাতে বিচারপতির সংখ্যা অবিলম্বে বাড়ানো হয়। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করতেও তিনি আবেদন করেছেন।

বছরের পর বছর ধরে বহু মামলা সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন উচ্চ আদালতে পড়ে রয়েছে। সংবিধানের ১২৮ ও ২২৪ এর এ ধারা অনুযায়ী বিচারপতির সংখ্যা বাড়ানো ও বয়স বাড়ানোর আর্জি জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি লিখেছেন, উচ্চ আদালতগুলিতে ৫৮ হাজার ৬৬৯টি মামলা পড়ে রয়েছে। এবং তার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে।
আরও নতুন নতুন মামলা যোগ হচ্ছে। এদিকে বিচারপতিদের আকাল। যার ফলে গোটা প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। বিচার ব্যবস্থা যাতে সঠিকভাবে ও কার্যকর ভাবে চলতে পারে সেই জন্য বিচারপতিদের সংখ্যা বাড়ানোর আবেদন করেছেন মুখ্য বিচারপতি। রঞ্জন গগৈ বিচারপতি চিঠিতে লিখেছেন, ১৯৮৮ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৬ করা হয়। তারপর ফের একবার ২০০৯ সালে তা বেড়ে দাঁড়ায় ৩১-এ। এখন আবার বিচারপতির সংখ্যা বাড়ানোর আশু প্রয়োজন হয়ে পড়েছে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications