মোদী গেলেও মামাল্লাপুরম যেতে চিনের প্রেসিডেন্ট এড়ালেন হেলিকপ্টার! গেলেন 'হাঙ্কি'তে
চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের জন্য মামাল্লাপুরমের বৈঠকস্থলে যেতে মোদী ব্যবহার করলেন চপার। কিন্তু চিনের প্রেসিডেন্ট গেলেন গাড়িতেই। নীতিগত কারণেই তিনি হেলিকপ্টার এড়িয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার বেশ কিছুটা আগেই চেন্নাই পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি মামাল্লাপুরমে পৌঁছন হেলিকপ্টারে করে। চেন্নাইয়ের হোটেল থেকে মামাল্লাপুরমের বৈঠকস্থলের দূরত্ব প্রায় ৫৭ কিমি। এই পথ চিনের প্রেসিডেন্ট পাড়ি দেন হাঙ্কি লিমুজিনে। হাঙ্কি হল চিনের বিশেষ গাড়ি যা সেখানকার শাসক কমিউনিস্টরা ব্যবহার করছেন প্রতিষ্ঠাতা মাও জে দর-এর সময় থেকে। হাঙ্কি শব্দের অর্থ হল লাল পতাকা।
মোদীর সঙ্গে বৈঠকের পর শি জিনপিং বেড়িয়ে পড়েন ঘুরতে। রাতে চিনি চেন্নাই ফেরেন।
চিনের প্রতিনিধিরা ফের মামাল্লাপুরমে যাবেন শনিবার সকালে। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে যোগ লদিতে। এরপর চিনের প্রতিনিধিদল নেপাল রওনা হয়ে যাবে।
চিনের নেতারা সাধারণভাবে হেলিকপ্টা ব্যবহার করেন না, জানানো হয়েছে বেজিং-এর বিদেশমন্ত্রক সূত্রে। সেখানে বলা হয়েছে, চিনের নেতারা বিমান ছাড়াও গাড়ি ব্যবহার করে থাকেন। কিন্তু হেলিকপ্টার ব্যবহার করেন না। চেন্নাই থেকে মামাল্লাপুরম প্রায় ৫৭ কিমি গাড়িতে যাওয়া প্রসঙ্গে এমনটাই জানানো হয়েছে চিনের তরফে। এমন কি জি-২০ বৈঠকের সময়ও শি জিনপিং হেলিকপ্টার ব্যবহার বন্ধ করে দিয়েছেন বলে জানানো হয়েছে।
মাও জে দং-এর পর চিনের প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন শি। তিনি চিনের কমিউনিস্ট পার্টির প্রধানও বটে। সঙ্গে মিলিটারি এবং প্রেসিডেন্টেরও দায়িত্বে।
শি প্রথমবার চিনেরই তৈরি গাড়ি ব্যবহার করেন নিউজিল্যান্ড সফরে গিয়ে, ২০১৪ সালে। এবছরের এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্যাসিফিক সফরে শি ব্যবহার করেছিলেন বুলেট প্রুফ হাঙ্কি লিমুজিন। বিশেষজ্ঞরা বলছেন, চিনের একটা ব্র্যান্ডকে কীভাবে বিশ্বের সামনে তুলে ধরতে হয়, তা দেখিয়ে দিচ্ছেন চিনের প্রেসিডেন্ট।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications