আস্ত ৪টি গ্রাম সীমান্ত বরাবর, ভুটানে চিনা আগ্রাসনের ভয়ঙ্কর ছবি ফাঁস

আস্ত ৪টি গ্রাম সীমান্ত বরাবর, ভুটানে চিনা আগ্রাসনের ভয়ঙ্কর ছবি ফাঁস

এবার ভুটান সীমান্তেও আগ্রাসন শুরু করে দিয়েছে চিন। ভুটানের জমিতে তৈরি হয়েছে এক গ্রাম। উপগ্রহ চিত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। কয়েকদিন আগে মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন দাবি করেছিল অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে গ্রাম তৈরি করে ফেলেছে বেজিং। তাই নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে ভারতে।

ভুটানে চিনা আগ্রাসনের ভয়ঙ্কর ছবি ফাঁস

একের পর এক প্রতিবেশী দেশের উপর আগ্রাসন বাড়িয়ে চলেছে বেজিং। শুধু ভারত নয়। ভুটানেও চলছে চিনা আগ্রাসন। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতটাই আগ্রাসী চিন যে ভুটানের মত ছোট্ট একটা দেশকেও গ্রাস করতে উদ্যত হয়েছে। ভুটানের সীমান্তে প্রায় ৪টি গ্রাম বসিয়ে ফেলেছে বেজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। ভুটানের সঙ্গেও সীমান্ত ভাগ করে নিয়েছে চিন। সেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ভুটানের সীমান্তে প্রায় ১০০ মিটার এলাকা দখল করে ফেলেছে চিনা ফৌজ। গত ১ বছর ধরে ধীরে ধীরে সীমান্ত এলাকা দখল বাড়াতে শুরু করেছে বেজিং। এর সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৭ সালে ডোকালায় ভারতের সঙ্গে চিনা ফৌজের যে সংঘাত হয়েছিল। ভুটান সীমান্তে সেই এলাকার কাছেই চিন গ্রামগুলি তৈরি করেছে।

২০১৭ সালে সিকিেমর ডোকালায় ভারত ও চিনা ফৌজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ভারতীয় ফৌজ সীমান্তে রাস্তা তৈরি করতে গিয়েছিল। সেসময় বাধা দেয় চিনা বাহিনী। তাতেই প্রবল সংঘাত বাধে। দুই দেশের সেনা বাহিনীর মধ্যে রীতিমত সংঘাত বেধে গিয়েছিল। পাথর ছোড়াছুড়ি থেকে হাতা হাতিতে গড়িয়েছিল সেই সংঘাত। তাতে দুই পক্ষেরইএকাধিক সেনা আহত হয়েছিলেন। মানসরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল সেবছর। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনার পর কিছুটা উত্তেজনা কমেছিল সীমান্তে।

উপগ্রহচিত্রে ভুটানের সীমান্তে চিনের গ্রাম তৈরির ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে ভারতের। কারণ সেই এলাকার কােছই রয়েছে ভারতের সীমান্তও। ভুটানের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। ভুটানের সেনাবাহিনীকে প্রশিক্ষণও দেয় ভারত। তাই ভুটানে হঠাৎ করে চিনের এই গতিবিধি ভাবিয়ে তুলেছে ভারতকে। যদিও ভুটানের সঙ্গে ভারতের এই গ্রাম তৈরি নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কোনও রকম চুক্তির খবরও জানা যায়নি। ভারতের প্রতিবেশী দেশগুলির উপর চিন চাপ তৈরি করছে কিনা তা বোঝা যাচ্ছে না। গত বছর থেকেই ডোকালা সীমান্তে চিনের গ্রাম তৈরির খবর শোনা গিয়েছিল। কিন্তু সেসময় তেমন উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে আসার পর উদ্বেগে বেড়েছে ভারতের।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে অরুণাচল প্রদেশের বিতর্কিত জমিতে চিনের গ্রাম তৈরি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। পেন্টাগন দাবি করেছে অরুণাচল প্রদেশে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে চিন। তাতে কমপক্ষে ১০০টি পাকা বাড়ি রয়েছে। এই নিয়ে পেন্টাগনের কাছে যাবতীয় তথ্য সংগ্রহ করেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+