Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খোদ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাজ করবেন শক্তিকান্ত দাস! আরবিআই'য়ের প্রাক্তন গভর্নরের কাঁধে বড় দায়িত্ব

Chief Secretary of the PM Modi: বড় দায়িত্ব বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর (EX RBI Governor) শক্তিকান্ত দাসের (Shaktikanta Das)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হল তাঁকে। মন্ত্রিসভার বিশেষ নিয়োগ কমিটি শক্তিকান্ত দাসের এই নিয়োগে শিলমোহর দিয়েছে বলে জানা যাচ্ছে।

এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল ট্রেনিং (DoPT) এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গেই (Chief Secretary of the PM Modi) কাজ করবেন আরবিআই'য়ের প্রাক্তন গভর্নর ((Shaktikanta Das)।

Chief Secretary of the PM Modi

Chief Secretary of the PM Modi দীর্ঘ সময় আরবিআই'য়ের পদে ছিলেন

গত বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে শক্তিকান্ত দাসের কার্যকাল শেষ হয়েছে। গত প্রায় ছয় বছর ধরে এই পদে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, তিন বছরের এক্সটেনশনও দেওয়া হউয়। দিল্লির অন্দরে কান পাতলেই শোনা যায়, শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ। আর সেই কারণেই দীর্ঘ সময় আরবিআই'য়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্বে থাকাকালীন একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলান। একই সঙ্গে করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে যেভাবে দেশের অর্থনীতিকে সামাল দিয়েছে তা প্রশংসাযোগ্য ছিল।

এবার তাঁকেই নিজের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে বেঁছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে রাখা প্রয়োজন, শক্তিকান্ত দাস দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছিলেন। এবং মাস্টার ডিগ্রি করেছিলেন। এরপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছেন।

Chief Secretary of the PM Modi একাধিক অভিজ্ঞতা

শক্তিকান্ত দাসের চার দশকেরও বেশি সময় ধরে কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ফাইনান্স, কর সংক্রান্ত, ইন্ডাস্ট্রি, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে কখনও রাজ্য সরকারের হয়ে তো আবার কখনও কেন্দ্রের হয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর থাকাকালীন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাগাজিন 'গ্লোবাল ফাইন্যান্সে' বড় জায়গা পেয়েছিলেন। শুধু তাই নয়, গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড 2024-এ 'A+' রেটিং-ও পেয়েছিলেন শক্তিকান্ত দাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+