ক্রমেই বাড়ছে যুদ্ধ সম্ভাবনা! ভারতীয় সেনার লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে লাদাখে সেনাপ্রধান

ক্রমেই বাড়ছে যুদ্ধ সম্ভাবনা! ভারতীয় সেনার লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে লাদাখে সেনাপ্রধান

জুনের লাদাখ সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিস্তৃর্ণ এলাকায় এখনও ফেরেনি স্থিতাবস্থা। গালওয়ান, প্যাংগং সহ একাধিক উপত্যাকায় এখনও চোখ রাঙাচ্ছে লালফৌজ। একাধিকবার দেখা দিয়েছে যুদ্ধের সম্ভাবনাও। এমতবস্থায় এবার ভারতীয় সেনার সমরসজ্জা খতিয়ে দেখতে বুধবার লাদাখ গেলেন ভারতীয় সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

ক্রমেই আগ্রাসন বাড়াচ্ছে লালফৌজ

ক্রমেই আগ্রাসন বাড়াচ্ছে লালফৌজ

অন্যদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে চিনের সঙ্গে এর আগে একাধিকবার সামরিক বা কূটনৈতিক স্তরে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হলেও এখনও কোনোরকম রফাসূত্র মেলেনি। উল্টে আরও আগ্রাসী মনোভাব নিতে দেখা গিয়েছে চিনকে। এমনকী একাধিক ভারতীয় ভূখন্ডকে নিজেদের বলে দাবি করেছে বেজিং। এমনকী ভারতের উপর চাপ বাড়াতে পূর্ব লাদাখে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে চিন। যা আরও অবনতি হয়েছে সামগ্রিক পরিস্থিতির।

 রেচিন লা পোস্ট পরিদর্শন করেন নারাভানে

রেচিন লা পোস্ট পরিদর্শন করেন নারাভানে

এমতবস্থায় সমর বিশেষজ্ঞদের মতে, লাদাখের বর্তমান অবস্থা যা তাতে যে কোনও সময়েই চিনের সঙ্গে সম্মুখসমরে নামতে হতে পারে ভারতীয় সেনাকে। তাই এই প্রেক্ষাপটে ভারতীয় সেনা প্রধানের লাদাখ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেনা সূত্রে খবর, এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর রেচিন লা পোস্ট পরিদর্শন করেন নারাভানে।

পূর্ব লাদাখে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন ভারতের

পূর্ব লাদাখে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন ভারতের

এদিকে চিনা চোখ রাঙানির মাঝেই বর্তমানে পূর্ব লাদাখে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রেখে ভারত। এমনই লাদাখের হাড় হিম করা ঠান্ডার কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতিও সেরে রেখেছি ভারতীয় সেনা। পাশাপাশি এসেছে একাধিক অত্যাধ্যানুকি সমরাস্ত্র। এদিন লাদাখে ভারতীয় সেনার সামগ্রিক প্রস্তুতির কথাই সবিস্তারে নারাভানেকে জানান লাদাখের ফরটিন কোন কম্যান্ডার জেনারেল পি জেক কে মেনন।

জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ সেনাপ্রধানের

জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ সেনাপ্রধানের

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ লাদাখে পৌঁছান ভারতীয় সেনা প্রধান। তারপরই লাদাখের একাধিক পয়েন্টা ঘুরে ভারতীয় সেনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন বলেও জানা যায়। কথা বলেন ফরোয়ার্ড পোস্টে মোতায়েন সেনাদের সঙ্গেও। এমনকী সেনাদের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করেন বলেও শোনা যায়। যাতে রীতিমতো উচ্ছ্বসিত লাদাখে মতোয়েন সেনা-জওয়ানেরা। এমনকী বর্তমানে লাদাখের ভয়াবহ ঠাণ্ডার মধ্যে নজরদারি চালিয়ে যেতে তাদের কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সে কথাও তারা সেনাপ্রধানের কাছে খুলে বলে বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+