Chhattisgarh Assembly Election 2023: CRPF-র গাড়িতে টাকা আনছে বিজেপি, কমিশনে নালিশ ভূপেশ বাঘেলের
বিধানসভা ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে। ভূপেশ বাঘেলকে সামনে রেখেই সেখানে নির্বাচনে লড়ছে কংগ্রেস। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপি বিরুদ্ধে টাকা দিয়ে ভোট করানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন করেছে সিআরপিএফের গাড়িতে করে রাজ্যে টাকা িনয়ে আসছে বিজেপি। সেকারণে নির্বাচন কমিশনকে সিআরপিএফের গাড়ি তল্লাশির জন্য আর্জি জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ রাজ্যে টাকা নিয়ে আসতে সিআরপিএফের গাড়িকে ব্যবহার করা হচ্ছে।

ছত্তিশগড় যেহেতকু মাও প্রভাবিত এলাকা। সেকারণে সেখানে সিআরপিএফের আনাগোনা বেশি। শুধু যে ভোটের কারণ তা নয়। ভোট ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছত্তিশগড়ের একাধিক জায়গায় মোতায়েন থাকেন। ভূপেশ বাঘেলের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতে টাকা ছড়াতে চাইছে বিজেপি। আর যাতে কেউ সহজে ধরতে না পারে সেকারণে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে টানা নিয়ে আসা হচ্ছে রাজ্যে।
ভূপেশ বাঘেল কমিশনের কাছে অভিযোগ করেছেন বিজেপি হারবে বুঝতে পেরে গিয়েছে। সেকারণে অতিরিক্ত সিআরপিএফ মোতায়েন করা হচ্ছে। একতো সিআরপিএফের প্রয়োজন নেই রাজ্যে। আগে থেকেই এখানে কেন্দ্রীয় বািহনী রয়েছে। আসলে সিআরপিএফের গাড়িতে বাক্স ভরে ভরে টাকা আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেস এই নিয়ে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও অভিযোগ করেছেন বিজেপি ছত্তিশগড়ে জয় পেতে কমিউনালিজিম এবং ধর্মীয় ভেদাভেত তৈরি করতে চাইছে। ছত্তিশগড়ের বাস্তারে একটি নির্বাচনী প্রচার থেকে ভূপেশ বাঘেল অভিযোগ করেছেন বিজেপির দুটি অস্ত্র রয়েছে হাতে একটি কমিউনালিজমে উস্কানি দেওয়া দ্বিতীয় ধর্মান্তকরণের নামে ভেদাভেদ তৈরি করা। এতে তাঁরা কোনও কাজ করবে না আর মানুষ নিজেদের মধ্যে লড়াই করবে। আর তার ফায়দা তুলবে বিজেপি।
ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে িনর্বাচন কমিশনে নালিশ ঠুকেছে ছত্তিশগড় কংগ্রেস। অভিযোগ করা হয়েছে নির্বাচনী প্রচারে এসে হেমন্ত বিশ্বশর্মা উস্কানি মূলক মন্তব্য করেছেন। সেকারণে েহমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications