প্রথম পর্যায়ে চেন্নাইতেও মানব দেহের ওপর ভ্যাকসিনের পরীক্ষা! পুনেতে অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরী শুরু
প্রথম পর্যায়ে চেন্নাইতেও মানব দেহের ওপর ভ্যাকসিনের পরীক্ষা!পুনেতে শুরু হল অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরী
চেন্নাইয়ের এসআরএম মেডিক্যাল হাসপাতালে ভারতে তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ে মানব দেহের ওপর পরীক্ষা শুরু করা হল। এসআরএম হল এমন একটি সংস্থা, যা কিনা ১২ টি তালিকাভুক্ত সংস্থার একটি। যেখানে কোভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। আইসিএমআর সঙ্গে সহযোগিতায় হায়দরাবাদের ভারত বায়োটেক ভ্যাকসিনটি তৈরি করেছে।

চেন্নাইয়ে প্রথম পর্যায়ে মানব দেহের ওপর পরীক্ষা
চেন্নাইয়ের এসআরএম মেডিক্যাল হাসপাতালে ভারতে তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ে মানব দেহের ওপর পরীক্ষা শুরু করা হল।

হরিয়ানার রোহতকে শুরু হয় ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল
হরিয়ানার রোহতকে প্রথম শুরু হয় করোনার ভ্যাকসিন কোভ্যাকসিনের ট্রায়াল। রোহতকের পিজিআই অফ মেডিক্যাল সায়েন্সেদিন কয়েক আগে শুরু হয় ট্রায়ালের কাজ। এখনও পর্যন্ত যেসব স্বেচ্ছাসেবক সেই ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

দেশের অন্যান্য অংশেও ভ্যাকসিনের ট্রায়াল
দিল্লি, গোয়া পাটনা-সহ অন্য শহরগুলিতেও ট্রায়ালের কাজ সম্পন্ন হয়েছে।

কোভিশিল্ড তৈরির কাজ শুরু পুনেতে
সারা বিশ্বে এখনও পর্যন্ত যে কটি ভ্যাকসিনের কাজ এগিয়েছে, তাদের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যস্ট্কা জেনিকার ভ্যাকসিন। যার নাম কোভিশিল্ড। ভারতে যা তৈরি করছে পুনের সিরাম ইনস্টিটিউ।












Click it and Unblock the Notifications