Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি কী জানেন আপনার আধারের সঙ্গে কতগুলি ফোন নম্বর যুক্ত রয়েছে? না জানলে ক্লিক করুন

আপনি কি জানেন আপনি আপনার আধার কার্ডের নম্বরের মাধ্যমে রেজিস্টার সমস্ত মোবাইল নম্বর চেক করতে পারবেন? সমস্ত নম্বরের বিষয়ে তথ্য জানার প্রয়োজন হলে Department of Telecommunications (DoT) এই নয়া ওয়েবসাইট থেকে জানার প্রয়োজন রয়ে

আপনি কি জানেন আপনি আপনার আধার কার্ডের নম্বরের মাধ্যমে রেজিস্টার সমস্ত মোবাইল নম্বর চেক করতে পারবেন? সমস্ত নম্বরের বিষয়ে তথ্য জানার প্রয়োজন হলে Department of Telecommunications (DoT) এই নয়া ওয়েবসাইট থেকে জানার প্রয়োজন রয়েছে।

DoT এর তরফে সম্প্রতি নতুন একটি পোর্টাল খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্যে।

যেটার নাম Telecom Analytics for Fraud Management and Consumer Protection সংক্ষেপে TAFCOP।

এই পোর্টালের মাধ্যমে গ্রাহক জানতে পারবেন যে তাঁর আধার নম্বরের সঙ্গে ঠিক কতগুলি ফোন নম্বর লিঙ্ক করা রয়েছে।

যেখানে সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে সেখানে যথেষ্ট দরকারি এই পোর্টাল।

আধারের সঙ্গে যুক্ত সিমের তথ্য হাতের মুঠোতে

আধারের সঙ্গে যুক্ত সিমের তথ্য হাতের মুঠোতে

TAFCOP অনুযায়ী এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য চলে আসবে হাতের মুঠোতে। অর্থাৎ আধার কার্ডের নম্বরের সঙ্গে এই মুহূর্তে আপনার কতগুলি ফোন নম্বর যুক্ত রয়েছে তা আপনি সহজে জেনে যেতে পারবেন।

এমনকি আপনার অজান্তে যদি কোনও ফোন নম্বর আধার কার্ড ব্যবহার করে যদি তোলা হয় তাহলেও সেই তথ্য আপনার কাছে সহজে চলে আসবে।

শুধু তাই নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই বন্ধ হয়ে যাওয়া কিংবা ব্যবহার না করা যে কোনও সিমের সঙ্গে আধার লিঙ্ক বাতিল করে দিতে পারবেন।

তবে এই পরিষেবা এই মুহূর্তে শুধু দুটি রাজ্যের মধ্যে সিমাবন্ধ রয়েছে। তবে খুব শীঘ্র গোটা দেশের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। আর তা খুলে দেওয়া হলে একাধিকবার উপকৃত হবেন সাধারন মানুষ।

দরকারি পোর্টাল!

দরকারি পোর্টাল!

পেটিমের বিজয় শেখর শর্মা মোদী সরকারের এই উদ্যোগকে প্রশংসা করেছে। এই বিষয়ে পেটিএমের সিইও বিজয় শেখর টুইট করে এই উদ্যোগকে যথেষ্ট দরকারি বলে ব্যাখ্যা করেছেন।

তিনি আরও জানিয়েছেন যে, TRAI এবং Department of Telecommunications এর তরফে শুরু করা এই ওয়েবসাইট বহু কাজে আসবে বলেও মণে করেন তিনি। এই সাইটে গিয়ে মোবাইল নম্বর দেওয়ার পরেই একটা ওটিপি আসবে আর তা আসার পরেই আধার কার্ডের সগে ব্যবহারকারীর যে সমস্ত মোবাইল নম্বর যুক্ত রয়েছে তা দেখিয়ে দেবে।

যে সমস্ত নম্বর আপনি ব্যবহার করছেন না সেখানেই টা বন্ধ করে দিতে পারবেন।

কীভাবে আধার কার্ডের লিঙ্ক থাকা ফোনের তথ্য পাবেন?

কীভাবে আধার কার্ডের লিঙ্ক থাকা ফোনের তথ্য পাবেন?

আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলের সিমের বিষয়ে জানতে প্রথমে আপনাকে যেতে হবে https://tafcop.dgtelecom.gov.in/ এই ওয়েবসাইটে।

সেখানে আপনার ফোন নম্বর দিতে হবে। এরপর 'Request OTP' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইলে নম্বরে আসা ওটিপি দিতে হবে ওয়েবসাইটে।

শুধু আপনার আধার নম্বরের সঙে যে সমস্ত মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেগুলি বেরিয়ে আসবে। আর সেখানেই ব্যবহারকারী নম্বর রিপোর্ট, ব্লক সহ সমস্ত কিছু জানতে পারবেন।

TAFCOP এর মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে?

TAFCOP এর মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে?

যে সমস্ত গ্রাহকের নামের সঙ্গে ৯টি কিংবা অতিরিক্ত আরও কানেকশন আছে তাঁদের SMS এর মাধ্যমে জানানো হবে। এরপর এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানাতে কিংবা প্রয়োজনে পুরানো নম্বরগুলি সেখান থেকে বন্ধ করে দেওয়া যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+