গর্ভবতী মহিলাদের নিয়োগ পদ্ধতিতে বদল, মহিলা কমিশনের নোটিশ এসবিআইকে

মহিলা কমিশনের নোটিশ এসবিআইকে

গর্ভবতী মহিলাদের কাজে যোগ দেওয়া নিয়ে এবার সরব হল দিল্লির মহিলা কমিশন। গর্ভবতী মহিলাদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নিয়ম জারি করেছে। যেখানে কোনও মহিলা চাকরিপ্রার্থী তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে 'টেম্পোরারিলি আনফিট’ বা সাময়িক ভাবে কাজ করার অনুপযুক্ত বলে ধরে নেওয়া হবে। নতুন এই নিয়ম সামনে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ককে।

মহিলা কমিশনের নোটিস এসবিআইকে

মহিলা কমিশনের নোটিস এসবিআইকে

মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন যে, ব্যাঙ্কের পদক্ষেপ বৈষম্যমূলক এবং বেআইনি কারণ এটি আইনের অধীনে প্রদত্ত মাতৃত্বকালীন সুবিধাগুলিকে প্রভাবিত করতে পারে।‌ এই গাইডলাইনের প্রত্যাহারের দাবি জানিয়ে এসবিআইকে নোটিস পাঠিয়েছে মহিলা কমিশন। সেটি আবার নিজের টুইটার হ্যান্ডলেও পোস্ট করেছেন কমিশনের চেয়ারপার্সন। তিনি টুইটে বলেন, 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উচিত একটি নির্দেশিকা জারি করা যেখানে ৩ মাসের ঊর্ধ্বে থাকা মহিলাদের কাজে যোগ দেওয়া থেকে বিরত রাখা এবং তাঁদের সাময়িক অযোগ্য অ্যাখা দেওয়ার নিয়ম প্রত্যাহার করতে হবে। এটা বৈষম্য ও অনৈতিক উভয়। আমরা নোটিস জারি করে এসবিআইকে এই মহিলা-বিরোধী নিয়ম তুলে দেওয়ার জন্য বলেছি।'‌ ‌

তিনমাসের বেশি অন্তঃসত্বা মহিলার কাজে যোগ নয়

তিনমাসের বেশি অন্তঃসত্বা মহিলার কাজে যোগ নয়

মালিওয়ালের টুইট করা নোটিসে ডিসিডব্লিউ জানিয়েছে যে ৩১ ডিসেম্বর এসবিআই এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে তিন মাসের বেশি গর্ভবতী মহিলারা কাজে যোগ দেবেন না। সেক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে '‌সাময়িককালের জন্য অযোগ্য'‌ বলে ধরবে। ডিসিডব্লিউ এও বলেন, '‌বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে ওই মহিলাকে সাময়িক অযোগ্য বলে ধরা হবে এবং প্রসবের চারমাস পর ওই মহিলা কাজে যোগ দিতে পারবেন।' টুইটে মালিওয়াল বলেছেন, 'ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যদি কোনও মহিলা প্রার্থী তিন মাসের গর্ভবতী হন, তবে তিনি সাময়িকভাবে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এবং তাঁর নির্বাচনের পরে অবিলম্বে যোগদান করা হবে না। এটি একটি গুরুতর ব্যাপার। ব্যাঙ্কের এই পদক্ষেপটি বৈষম্যমূলক এবং অনৈতিক বলে মনে হচ্ছে কারণ এটি সামাজিক নিরাপত্তা কোড, ২০২০-এর অধীনে প্রদত্ত মাতৃত্বকালীন সুবিধার পরিপন্থী।'‌

 এসবিআই কেন এই নিয়ম তৈরি করেছে

এসবিআই কেন এই নিয়ম তৈরি করেছে

ডিসিডব্লিউ এসবিআইয়ের কাছে জানতে চেয়েছে যে এই গাইডলাইন তৈরির পেছনে থাকা কারণের ব্যাখা করা হোক এবং যে কর্মকর্তারা এতে অনুমোদন দিয়েছে তাঁদেরও নাম জানতে চেয়েছে ডিসিডব্লিউ। ৩১ ডিসেম্বর এসবিআইয়ের সাম্প্রতিক নিয়োগের মেডিক্যাল গাইডলাইনে বলা হয়েছে, '‌সংস্থায় কাজের ক্ষেত্রে কোনও মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা হলে তাঁকে সাময়িক ভাবে কাজের অনুপযুক্ত বলে ধরা হবে। প্রসবের চার মাস পর ওই মহিলা কাজে যোগ দিতে পারবেন।'‌

 এর আগে এসবিআইয়ের নিয়ম কি ছিল

এর আগে এসবিআইয়ের নিয়ম কি ছিল

এর আগে, এসবিআইয়ের নিয়মে ছ'‌মাসে অন্তঃসত্বা মহিলা চাকরি প্রার্থীদের শর্ত সাপেক্ষে কাজে যোগদানের অনুমি দিত স্টেট ব্যাঙ্ক। তবে সেই যোগদানের ক্ষেত্রেও শর্ত থাকত। সেটা হল, সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর কাছে এক জন স্ত্রীরোগ বিশেষজ্ঞের শংসাপত্র থাকতে হবে। যেখানে লেখা থাকত, গর্ভাবস্থার এরকম একটা সময়ে ব্যাঙ্কে চাকরি মহিলার গর্ভাবস্থা বা ভ্রূণের স্বাভাবিক বিকাশে সমস্যা তৈরি করবে না। এমনকী ওই নির্দিষ্ট সময় চাকরি গ্রহণের ফলে মহিলার গর্ভপাত বা স্বাস্থ্যের অবনতি হবে না।

মঙ্গলবারের মধ্যে এসবিআইকে জবাব দিতে হবে

মঙ্গলবারের মধ্যে এসবিআইকে জবাব দিতে হবে

এই বিষয় নিয়ে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ডিসিডব্লিই এসবিআইকে এই ইস্যুতে জারি করা নোটিসের জবাব মঙ্গলবারের মধ্যে দিতে বলেছে। তবে এই নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে '‌অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন'‌। সংগঠনের সাধারণ সম্পাদক কে এস কৃষ্ণ ইতিমধ্যেই এসবিআই ম্যানেজমেন্টকে নির্দেশিকা প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+