Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: চাঁদের মাটিতে ইতিহাস গড়বে দেশ, চন্দ্রযানের সাফল্য কামনায় পুজো-যজ্ঞ রাজ্যে রাজ্যে

চাঁদের মাটিতে ইতিহাস গড়তে চলেছে চন্দ্রযান-৩। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সেই অভিযান যাতে সফল হয় তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে চলছে পুজো-যজ্ঞ। পশ্চিমবঙ্গের কোচবিহারে মহাযজ্ঞেরক আয়োজন করা হয়েিছল। শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশেও চলছে পুজো-যজ্ঞ।

চন্দ্রযান-৩ উৎক্ষেপনের আগে ইসরোর বিজ্ঞানীরা তিরুপতি মন্দিরে গিয়ে সাফল্যের জন্য প্রার্থনা করে এসেছিলেন। এবার আসল পর্যায় ঘটতে চলেছে। উৎকণ্ঠায় রয়েছে ইসরো। প্রতিটি মুহূর্তে যেন বড় পরীক্ষা দিতে হচ্ছে তাঁদের। চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সব পর্যায় সাফল্যের সঙ্গে পার করে এসেছে চন্দ্রযান-৩। এবার শুরু হয়েছে আসল পর্যায়।

Chandrayaan 3

আগামীকাল সন্ধে ৬টার পরেই চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রযান-৩র। এখনও পর্যন্ত সব হিসেব নিকেশ ঠিক রয়েছে। যদিও চন্দ্রযান-৩-র গতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইসরোর এক বিজ্ঞানী। তিনি বলেছেন, যে গতিতে চন্দ্রযান-৩ চাঁদের দিকে এগোচ্ছে সেই গতিতে তাতে চাঁদের মাটিতে আছড়ে পড়তে পারে। কারণ চাঁদে সফল ল্যান্ডিংয়ের পরিকল্পনায় রয়েছে ইসরো। ওদিকে আবার আরেক বিজ্ঞানী দাবি করেেছন আগামীকাল চাঁদের মাটিতে অবতরণ নাও করতে পারে চন্দ্রযান। সেক্ষেত্রে হয়তো ২৬ অথবা ২৭ তারিখ অবতরণ করবে। কারণ প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে ঝুঁকি নেবে না ইসরো।

এদিকে গোটা দেশ চন্দ্রযানের সাফল্য কামনা করতে শুরু করে দিয়েছে। উত্তর প্রদেশের আগ্রায় বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল চন্দ্রযানের সাফল্য কামনায়। আবার মধ্য প্রদেশে বিশেষ পুজোর আয়োজনও করা হয়। সব মিলিয়ে গোটা দেশ উৎসাহ উদ্দিপনায় ফুটছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক দলের নেতারাও চন্দ্রযানের সাফল্য কামনায় ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে। আগামীকালের সাফল্য কামনায় অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে শিবসেনা সংসদ সঞ্জয় রাউত সকলেই ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে চাঁদের নতুন ছবি পাঠিয়েছে চন্দ্রযান-৩। ইতিমধ্যে ইসরো সেই ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। চাঁদের খানা খন্দ ভরা পৃষ্ঠের ছবি আরও স্পষ্ট। ধীরে ধীরে যে চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩ এই ছবিতে তা আরও স্পষ্ট হয়েছে। এবার কেবল প্রহর গোনার পালা। আগামীকাল বিকেল সাড়ে ৫টা থেকে চাঁদের মাটিতে চন্দ্রযান-৩র অবতরণ লাইভ দেখাবে ইসরো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+