ফের 'অনাস্থা' পুরনো বন্ধুর! বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই চ্যালেঞ্জের মুখে মোদী সরকার
চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি কেন্দ্রে ক্ষমতায় থাকা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে। বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই এই অনাস্থা আনা হবে বলে জানা গিয়েছে।
দক্ষিণে বিজেপির সব থেকে বড় বন্ধুই সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি কেন্দ্রে ক্ষমতায় থাকা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে।

বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই এই অনাস্থা আনা হবে বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতেই এই অনাস্থা আনতে চলেছে টিডিপি।
২০১৪-তে রাজ্য ভাগের সময় থেকেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার জন্য দাবি জানিয়ে আসছে টিডিপি। চন্দ্রবাবু নাইডু দাবি করেছেন, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেটা হলে কেন্দ্র থেকে রাজ্য বাড়তি অর্থ পেত। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তাদের দেওয়া আশ্বাসকেই এখন অস্বীকার করছে।

এবছরের শুরুতেই রাজ্যে টিডিপির প্রধান শত্রু জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস নোটিস দেওয়ার পরেই কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা নিয়ে তেড়ে ফুঁড়ে নামে টিডিপি। যদিও, বারবার সংসদের কাজে বাধা পড়ে যাওয়ায় সেই অনাস্থা প্রস্তাব আনা যায়নি।
এবছরের মার্চে মোদী সরকার থেকে তাদের মন্ত্রীদের সরিয়ে নেয় নাইডুর টিডিপি।
সামনের বছরেই অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। ওয়াইএসআর কংগ্রেসের মতো আঞ্চলিক দলগুলি বারবার অভিযোগ করছে, টিডিপি রাজ্যের জন্য বিশেষ মর্যাদা আদায় করতে ব্যর্থ।
-
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?











Click it and Unblock the Notifications