ফের বিতর্কে তাজমহল, এএসআই-এর নির্দেশের পর মোদীর মন্ত্রীর পাল্টা নির্দেশ, কেন এমন হল
তাজমহলের মূল সমাধিক্ষেত্রে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশিকা জারির কয়েকঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী পাল্টা নির্দেশ। ফের বিতর্ক তৈরি হল তাজমহলকে ঘিরে।
তাজমহলের মূল সমাধিক্ষেত্রে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশিকা জারির কয়েকঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী পাল্টা নির্দেশ। ফের বিতর্ক তৈরি হল তাজমহলকে ঘিরে।

সৌধ রক্ষণাবেক্ষণের জন্য তাজমহলের মূল সমাধিক্ষেত্রে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রবিবার সকালে এই নির্দেশিকা জারির কথা ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। এরপরেই বেলা সাড়ে তিনটে নাগাদ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা পাল্টা নির্দেশিকা জারি করে তাজমহলের মূল সমাধিক্ষেত্রে পর্যটকদের প্রবেশের অনুমতি দেন। পর্যটকদের কাছ থেকেই অভিযোগ পেয়েছিলেন তিনি, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, হঠাৎ করে নির্দেশিকা জারি হওয়ায় বিপাকে পড়েন বিদেশি পর্যটকরা। কেননা মূল সমাধিক্ষেত্রে ঢোকার যাবতীয় টিকিটের ভাড়া মিটিয়েছিলেন তাঁরা।
সুপারইনটেন্ডিং আর্কিওলজিস্ট ভূবনবিক্রম সিং মন্ত্রীর নির্দেশের কথা স্বীকার করে নিয়েছেন।

তবে সূত্রের খবর অনুযায়ী, তাজমহলের মূল সমাধিক্ষেত্রে শুধুমাত্র বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ায় বিষয়টি জটিল আকার নিয়েছে। স্থানীয় পর্যটকরাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
সিআইএসএফ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূল সমাধিক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে দু ধরনের ব্যবস্থা থাকায় উত্তেজনা তৈরি হতে বাধ্য। পর্যটকদের নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হত বলে মনে করেছিলেন তাঁরা। তাছাড়াও বিষয়টি নিয়ে খারাপ বার্তা যাবে বলেও ধারনা হয়েছিল তাঁদের। ফলে সব পর্যটককেই মূল সমাধিক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আগ্রার জেলাশাসক গৌরব দয়াল জানিয়েছেন, এএসআই-এর ডিরেক্টর জেনারেল এবং কেন্দ্রীয় সংস্কৃতি সচিব তাজমহল পরিদর্শন করবেন। এরপরেই বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএসআই-এর দেওয়া তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর, রবিবার প্রায় ৩৮ হাজার মানুষ তাজমহল দর্শন করেছেন। এরমধ্যে ভারতীয় ছিলেন ৩৪,৪২২ জন এবং বিদেশি ৩,৪৬৮ জন। সার্ক দেশগুলি থেকে এসেছিলেন ৫৯৩ জন।
২ জানুয়ারি, মঙ্গলবার, কেন্দ্রীয় সংস্কৃতি সচিব দিল্লিতে তাজমহলের সঙ্গে যুক্ত সব ধরনের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। বৈঠকে আগ্রার জেলাশাসক ছাড়াও থাকবেন আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র পুলিশ সুপার, আগ্রায় টুরিজমের ডেপুটি ডিরেক্টর এবং সিআইএসএফ-এর কমান্ডান্ট।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications