মণিপুর হিংসায় মৃত বেড়ে ৫৪, প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্যে রিজেজুর
ধীরে ধীরে শান্ত হচ্ছে মণিপুর ( Manipur)! স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন সেখানকার মানুষ। তবে গত কয়েকদিন ধরে চলা হিংসার কারণে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত আরও বেশ কয়েকজন।
তবে এহেন হিংসার ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। গোটা পরিস্থিতি নিয়ে আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই গোটা পরিস্থিতি নিয়ে একদিকে দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন কেন্দ্রীয়মন্ত্রী।

পাশাপাশি গোটা পরিস্থিতি খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনিটরিং করছেন বলেও জানিয়েছেন রিজিজু। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ কেন্দ্র নিচ্ছে বলেও জানিয়েছেন। এই ঘটনার পরেই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তবে নতুন করে কোনও অশান্তির খবর সামনে আসেনি।
এমনকি রাজধানী ইম্ফলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমনকি সে রাজ্যের বেশ কয়েকটি জায়গাতে দোকানও খুলতে শুরু করেছে। ভয় সরিয়ে রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। এমনকি রাস্তাতে অনেকেই গাড়ি নিয়ে বেরিয়েছেন বলেও জানা গিয়েছে।
#WATCH | "In Manipur, whatever violence erupted is very unfortunate and the Govt of India is taking necessary actions and possible steps," says Union Law Minister Kiren Rijiju pic.twitter.com/aF5DjymFu0
— ANI (@ANI) May 6, 2023
তবে নতুন করে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকে তাকিয়ে ব্যাপক সংখ্যায় সেনাবাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তবে শুক্রবার মর্মান্তিক কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে। জানা গিয়েছে, অন্তত ১০ হাজার বাহিনীতে সংঘাতপূর্ণ মনিপুরে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছেন তাঁরা। নতুন করে যাতে অশান্তি না ছপড়িয়ে পড়ে সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।
অন্যদিকে এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষকে উত্তেজনাপূর্ণ এলাকা থেকে বার করে আনা হয়েছে। বিশেষ ক্যাম্প খোলা হয়েছে প্রশাসনের তরফে। সেখানেই আপাতত রাখা হয়েছে। তবে মণিপুর শান্ত হলেও মেঘালয়ের কয়েকটি জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

বলে রাখা প্রয়োজন, গত ৩ মে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের একটি সমাবেশ হিংসাত্মক হয়ে ওঠে। রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। মূলত দুই জন-জাতির মধ্যে সংঘাত সে রাজ্যে ব্যাপক আকার নেয়। একের পর এক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
কার্যত গত তিন তারিখের পর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল মণিপুর জুড়ে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications