Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা রেখেছেন? উঠে যেতে পারে এই ব্যাঙ্কগুলি, বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের, জেনে নিন এখনই

দেশের পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে ঘিরে এবার বড় এক সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র অনুসারে, আবারও ব্যাঙ্ক একত্রীকরণ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এই বিষয় নিয়ে কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তাও চালাচ্ছে বলেও খবর। লক্ষ্য একটাই, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার পথে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী এবং বিশ্বমানের করে তোলা।

আসলে বহুদিন ধরেই সরকারের অন্দরে এই ভাবনাটি ঘুরপাক খাচ্ছে। গত মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে বলেছিলেন যে, ভারতের আরও বেশি বড় এবং আন্তর্জাতিক মানের ব্যাঙ্ক দরকার। তাঁর সেই মন্তব্যের পর থেকেই ব্যাঙ্ক মহলে শুরু হয় নানারকমের জল্পনা। তাহলে কী আবারও একত্রীকরণের পথে হাঁটবে সরকার? সাম্প্রতিক পাওয়া তথ্য অনুসারে, সেই সম্ভাবনাই ক্রমশ বাস্তব হয়ে উঠছে।

সূত্র অনুসারে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের মতো তুলনামূলক ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথাই ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে যে, এই ব্যাঙ্কগুলি মূলত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা ব্যাঙ্ক অব বরোদার মতোই শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে একীভূত হতে পারে।

এখন দেশে সবমিলিয়ে মোট ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে বিশ্বের প্রথম ৫০টি ব্যাঙ্কের তালিকায় জায়গা করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সম্পত্তির নিরিখে এই ব্যাঙ্ক ৪৩ নম্বর স্থানে রয়েছে। বেসরকারি ক্ষেত্র থেকে আবার এইচডিএফসি ব্যাঙ্ক ৭৩ নম্বরে রয়েছে। তবে সরকারের মতে, শুধু একটি অথবা দু'টি নয়, আরও একাধিক ভারতীয় ব্যাঙ্ককে বিশ্বমঞ্চে শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, একত্রীকরণ করার মাধ্যমে ব্যাঙ্কগুলির আর্থিক ভিত অনেকটা মজবুত হবে। পাশাপাশি কাজের দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করার মতো ক্ষমতাও তৈরি হবে। তবে, এই সিদ্ধান্তটি যদি বাস্তবায়িত হয় তাহলে, কর্মী এবং গ্রাহকদের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে নতুন জায়গায় পৌঁছে দিতে বড়সড় সংস্কারের দিকেই এগোচ্ছে কেন্দ্র। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+