১০ দিনের মধ্যে মতামত দিন, সমকামী বিবাহের বৈধতা মামলায় সব রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রের
সমকামী বিবাহের বৈধতা মামলায় নয়া মোড়। এবার রাজ্যগুলিকে এই মামলায় পার্টি করার আর্জি জানাল কেন্দ্র। এবং আগামী ১০ দিনের মধ্যে সমকামী বিবাহের বৈধতা নিয়ে রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টে মতামত জানানোর কথা বলেছে মোদী সরকার।
গতকাল থেকেই চলছে মামলার শুনানি। প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাদীন ৫ বিচারপতির বেঞ্চে চলছে মামলার শুনানি। গতকালের পর আজ সকাল থেকে ফের শুরু হয়েছে শুনানি। সমকামী বিবাহের বৈঠতা দিতে কিছুতেই রাজি নয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে বারবার তার বিরোধিতা করছে মোদী সরকার।

সুপ্রিম কোর্টে সমকামী বিবাহের বৈধতার মামলায় এবার রাজ্যগুলিতেও সামিল করার আর্জি জানিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের কাছে বুধবার শুনানিতে এই আর্জি জানায় কেন্দ্রের আইনজীবী। গতকাল থেকেই চলছে মামলার শুনানি। মামলাকারীরা দাবি করেছেন, সমকামী হলেও বিবাহের অধিকার তাঁদের রয়েছে। কাজেই তাঁদের আইনি বৈধতা দেওয়া হোক।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে বারবার এর বিরোধিতা করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা দাবি করেছেন, ভারতীয় বিবাহ আইনের মধ্যে সমকামী বিবাহকে পেলা যায় না। তাহলে আইন ভঙ্গ করা হবে। যদিও তার পাল্টা জবাব িদয়েছে মামলাকারীদের আইনজীবী। তারা জানিয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় আনা হোক তাঁদের বিবাহকে। তাহলেই আর বিবাহ আইনের মধ্যে পড়বে না।

মামলাকারীদের পক্ষে সওয়াল করেছেন মুকুল রোহতগী। তিনি বলেছেন বিবাহ আইনে একাধিকবার বদল আনা হয়েছে। বাল্য বিবাহ আইনে বদল আনা হয়েছে। এক পুরুষের একাধিকবার বিবাহের আইনে বদল আনা হয়েছে। সেক্ষেত্রে এটাও সম্ভব। সমকামী বিবাহের ক্ষেত্রে সঙ্গীর উল্লেখ করলেই হল নারী-পুরুষের উল্লেখ উহ্য থাকলে সমস্যা নেই। তবে কেন্দ্র কিছুতেই এই যুক্তি মানতে নারাজ।
এদিকে দ্বিতীয় দিনের শুনানির মাঝেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এই আইনের আওতায় আনার কথা বলেছে কেন্দ্র। এবং ১০ দিনের মধ্যে এই নিয়ে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে মতামত জানাতে বলেছে কেন্দ্র। কারণ সমকামী বিবাহ আইন রাজ্যগুলিতেও প্রভাব ফেলবে। সেকারণে তাদের মতামত নেওয়া জরুরি বলে দাবি করেছে কেন্দ্র।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications