১২ বছরের নীচের শিশুদের কোভ্যাক্সিনে নিষেধাজ্ঞা কেন্দ্রের, খারিজ ভারত বায়োটেক প্রস্তাব
১২ বছরের নীচের শিশুদের কোভ্যাক্সিনে নিষেধাজ্ঞা কেন্দ্রের, খারিজ ভারত বায়োটেক প্রস্তাব
টিকাকরণ শুরু পরেও গোটা দেশে কমেনি করোনা উদ্বেগ। এদিকে মার্চের ১ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের টিকাকরণ। এই ক্ষেত্রে অগ্রাধিকার পেতে চলেছেন বষ্করা। এমতাবস্থায় এবার ১২ বছরের নীচের শিশুদের টিকাকরণের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। সেই সঙ্গে খারিজ হয়ে গেল ভারত বায়োটেকের প্রস্তাবও। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে স্বাস্থ্য মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ৫ থেকে ১২ বছর বয়সী শিশু ও ১২ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু করতে ইচ্ছা প্রকাশ করেছিল ভারত বায়োটেক। চেয়েছিল অনুমতিও।তৃতীয় দফায় শিশু ও অল্পবয়ষ্কদের শরীরে করোনা টিকার ট্রায়ালের কথা বিবেচনা করা হবে বলেও আগে জানিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। তারপর থেকেই চলছিল জল্পনা কল্পনা। অবশেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগলো কেন্দ্র।
এদিকে টিকাকরণ শুরু পর অক্সফোর্ডের টিকা নিয়ে বিশেষ সমস্যা না হলেও দেশজোড়া বিতর্কের মুখে পড়ে কোভ্যাক্সিন। প্রশ্ন ওঠে কার্যকারিতা নিয়ে। এমনকী টিকা নেওয়ার পর অনেকের মৃত্যুর খবরও মিলতে শুরু করে। এমতাবস্থায় আর কোনও জটিলতা এড়াতে শিশুদের শরীরে কোভ্যাক্সিনের প্রয়োগ নিয়ে সাবধানী পদক্ষেপই নিতে চাইছে কেন্দ্র। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। উল্টোদিকে কোভ্যাক্সিনের সুরক্ষা নিয়ে আরও বেশি করে তথ্য জমা করতে ভারত বায়োটেককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা।
সানি লিওনির অদেখা নানা মুহূর্তের ছবি












Click it and Unblock the Notifications